কুঁয়াশার চাদরে চারপাশটা ঝাঁপসা হয়ে উঠেছে।পরিচিত মুখগুলো কেমন জানি অপরিচিত লাগছে।সবাই নিথর, নিঃস্তব্দ।অবশেষে কুঁয়াশার বুক চিরে সোনালি আলোর আভা উঁকি দিচ্ছে।সময়ের সিঁড়ি বেয়ে পালা বদলের আহবান।অপরিচিত মুখগুলো আবার পরিচিত হয়ে উঠতে শুরু করেছে,নির্বাক মুখ গুলোতে আবার কথা ফুঁটতে শুরু করেছে।দিন যায়, দিন আসে.......নেতা যায়,নতুন নেতৃত্ব আসে।আশায় বুক বাঁধি,নতুন করে স্বপ্ন দেখি।আমরা করব জয়, নিশ্চয়, সত্যিই বিজয় মালা ঠিকই আসে,আর সাধারন দের আন্দোলন কেমন করে জানি অসাধারন হয়ে ওঠে।বিপত্তি টা ঘটে বিজয় মাল্য কে পড়বে তখন হতেই,তখুনি মাথা চাড়া দিতে শুরু করে নোংরা রাজনীতি। সব কৃতিত্ব চলে যায় রাজনৈতিক ব্যাক্তিত্বদের কাছে।নিজেদের বিজয়মাল্য বির্সজন দেই, সুষ্ঠ ধারার রাজনীতি চালু হবে বলে।আশায় নতুন মাত্রা পাওয়া শুরু করে।কিন্তু দিন কয়েক যেতে না যেতেই আবার যে লাউ সেই কদু হওয়া শুরু করে।শুরু হয় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড।নিজের বিশ্ববিদ্যালয় এর সিট টা বাঁচানোর জন্য দিতে হয় বাবার সস্তায় ধান বিক্রি করে পাঠানো টাকা অস্ত্র কেনার জন্য চাঁদা হিসাবে।প্রতিবাদ করতে গেলে গোষ্ঠীর সবাই কে রাজনৈতিক দল পরিবর্তনের মধ্যদিয়ে রাজাকারের বাচ্চা বানাইতে দ্বিধা করে না।এদের সবারই ভাগ্যের পরিবর্তন হয়, শুধু পরিবর্তন হয় না আমরা সাধারনদের।গতকালকেও যারা চোর ছিলো আজকে তারা সাধু।এ যেন যুগ যুগ ধরে চলে আসা নোংরা রাজনীতিরই প্রতিচ্ছবি, মুদ্রার এপিঠ ওপিঠ
আলোচিত ব্লগ
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

