**** মহুয়া****
**************
আমারও ইচ্ছে করে ঘর বাঁধি -
মহুয়াকে গিয়ে বলি, চল পালাই;
তোমার নদের চাঁদ ফিরে এসেছে।
মহুয়া হেসেই খুন- বেদের জাতেরে চেননা-
বড় বেহুশ জাতি, এদের ঘাটের ঠিক নেই।
তোমার জন্য দেওয়ানি ছেড়েছি মহুয়া
আমার কোনো অতীত নেই, সব বিকিয়েছি।
করেছ সর্বনাশ! হুমরা বেদে
আরো কতো মহুয়াকে করেছে চুরি
গলায় পড়িয়েছে বিষলক্ষের ফাঁস,
আর তার আঙিনায় কাল সাপের নিত্য পহরা।
নদের চাঁদ, তুমি ডুবেছ;
জাত, কুল হারিয়ে ভিখারিণী আমি আজ।
১৬/১০/২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



