***গঙ্গাহৃদে নীল লোহিত***
-----------------------------------------
এতোটা বেহাল্লাপনায় ভব্যতার ছিটেফোঁটাও নেই;
তীক্ষ্ণ আঘাতকেই তুমি বল তাই--অভিমান।
শরতের মেঘ চাঁদের শরীরে নিয়ে আসে কামনার প্লাবন,
কিন্তু তোমার সর্বস্ব হারানো মন, তারে বলে --ন্যাকামি।
আমার ভূমি পলির প্লাবনে গড়ে উঠেছে,
তাই তোমার উদ্ধত পদভার আমার শরীরকে করে সুগঠিত।
করজোরে তোমারে বারংবার বলেছে এই নাবিকপুত্র,
ভালোবাসা দাও; শাসনের অধিকার দেবো।
শোষণেই তবু খুঁজেছ তুমি ভ্রষ্টা নারীর অতৃপ্ত সুখ।
কত নীল লোহিত পান করেছি আমি
নাম-গোত্রহীন তোমারেই তবু দিয়েছি অাশ্রয়।
জেনো, ভালোবেসে যে সর্বস্ব হারাতে জানে---
দুঃসাধ্য কিছু নেই তার।
২৫/০১/২০১৫
সখিপুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



