পারবি কিনা বল? আমার জন্য দুটো গোলাপ কিনতে ?
আমাকে তোর থেকে কিছু সময় দিতে ?
সেই সব অনুভূতি ! যা আমার অধিকার !
আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে -
আমার শুকনো গাল গুলো ছুঁয়ে দিতে ।
আমার শূন্য বুকটা ভরিয়ে দিতে ।
আমার সব কষ্ট গুলো ভুলিয়ে দিতে !
তবে কথা দিচ্ছি প্রাণ চিড়ে ভালবাসব ।
তোর জন্য হেঁটে যাব অন্ধকারের সব পথ ।
পারবি কিনা বল ? তুই পারবি কিনা বল ?

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




