somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুদিনের সন্ধানে।

০৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু'হাত বাড়ায়;
খুঁজে নিয়ে মন নির্জন কোন কী আর করে তখন;
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন।

স্বপ্ন দেখে চলেছি প্রতিনিয়ত।স্বপ্নের জাল বিস্তারেই বোধহয় আমাদের জুড়ি নেই।আর স্বপ্নভঙ্গের ব্যথা সহ্য করার ক্ষমতাও বোধহয় আমাদের মত কারো নেই।আমি এই বাংগালি বা বাংলাদেশি যাই বলুন না কেন সেই জাতিটির কথাই বলছি।

একটা যুদ্ধের মাধ্যমে শুরু।যে যুদ্ধটা গোড়াপত্তন করেছে এই দেশটির।দেশটির ইতিহাসের সবচেয়ে গৌ্রবোজ্জল অধ্যায় যেটি।আর সেই গৌ্রবোজ্জল ক্ষনটি থেকেই আমাদের স্বপ্নের গোড়াপত্তন।আর অত্যন্ত নিষ্ঠুরভাবে সেখান থেকেই শুরু স্বপ্নভঙ্গের।চলছে, চলবে যেন ব্যাপারটা এমনই।আজও বিশেষ একশ্রেনীর লোক আমাদের স্বপ্নক্ব পুঁজি করে ব্যাবসা করে যাচ্ছে।যেখানেই বাঙ্গালী, সেখানেই আবেগ।আর এই আবেগের বলি হয়ে যাচ্ছি আমরা প্রতিনিয়ত।স্বপ্নের করুন মৃত্যু প্রত্যক্ষ করেও বুনে চলেছি অজস্র স্বপ্ন।মানুষ নাকি স্বপ্ন নিয়েই বাঁচে।আচ্ছা কেন মানুষ শুধু স্বপ্ন নিয়েই বাঁচবে যেখানে স্বপ্নের বাস্তবায়ন নেই এক তিলও।আসলে স্বপ্নতো বাস্তব না।তাই স্বপ্ন দেখো আর ভুলে যাও।স্বপ্ন বাস্তব হবে এ কথা স্বপ্নেও ভাবা অন্যায়।যেন বিষয়টা এমনই।তারপরেও আমরা স্বপ্ন দেখি।তারপরেও আমরা বিশ্বের মধ্যে অন্যতম সুখী একটি দেশ।

আমাদের বসুন্ধরা সিটি আছে, আমাদের জিয়া উদ্যান আছে যেটা কিনা আবার মাঝে মাঝে নাম বদল করে, আমাদের নভো থিয়েটার আছে(এটাও নাম বদল করে), আমাদের একটি সংসদ আছে ।সুখী হওয়ার আরও অজস্র উপকরন ছড়ানো ছিটানো আমাদের চারপাশে।আর কী চাই! সুতরাং সুখী আমরা হতেই পারি।

আমাদের পোশাক শিল্প আছে।আমাদের প্রধান শিল্প।এ শিল্পের মাধ্যমে আয় করা বৈ্দেশিক মুদ্রার উপর ভিত্তি করে আমরা সুন্দর সুন্দর বাজেট তৈ্রি করি যা শুধু সুন্দরই যার বাস্তবায়ন নেই এক ফোটাও।কিন্তু ভুলে যাই সেইসব মানুষদের কথা যাদের পেটের ভাতে ভাগ বসিয়ে গড়ে উঠেছে এই সভ্যতার অন্তত কিছু অংশ।সেই পোশাক শ্রমিকদের কথা যাদের সস্তা শ্রমের পিঠে পা রেখেই আমরা রচনা করে চলেছি ডিজিটাল বাংলাদেশের সোপান।অথচ ব্রিটেন এর মত দেশ ডিজিটাল হবে ২০১২ সালে।আর আমরা হব ২০২১ সালে।হওয়া সম্ভবও।কিন্তু যাদের পেটের ভাতে ভাগ বসিয়ে আমরা সমৃদ্ধির স্বপ্ন দেখি তাদের অভিশাপেই কী আমাদের স্বপ্ন বারবার ভেঙ্গে যায়?হতেও পারে।

স্বপ্নের আত্মাহুতি দেখতে দেখতে ক্লান্ত হই।আমরা ভেঙ্গে পড়ি।তারপরে আবার নতুন আশায় বুক বাঁধি, জীবন সাগরের কাল্পনিক সুখের তালে ভাসিয়ে দেই আমাদের ডিঙ্গা।চাতক পাখির মতো চীৎকার করে প্রকৃ্ত সুখের সন্ধান চাই।আমাদের রক্তবমি হয়, তবুও আমরা সেই সুখের সন্ধান পাইনা।

নচিকেতার একটি গান দিয়ে শুরু করেছিলাম, মাহমুদুজ্জামান বাবুর একটা গান দিয়ে এলোমেলো ভাবনাগুলোর লিপিবদ্ধ রূপের যবনিকা টানব.।.।.।.।।

ভোর হয়নি, আজ হোলনা;
কাল হবে কিনা তাও জানা নেই;
পরশু ভোর ঠিক আসবেই;
এই আশাবাদ তুমি ভুলনা.।.।।

আসুন সেই আশায় আবার স্বপ্ন দেখি।জানি ভেঙ্গে যাবে, যায়।তবুও স্বপ্ন দেখতে তো আর টাকা লাগেনা।আর স্বপ্ন দেখেও যদি সুখের অভিনয় করা যায় তাই বা কম কীসে।নাই মামার চাইতে কানা মামাও নাকি ভাল!!!!!!
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×