somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটা কাঁদতে চায়।

১১ ই জুলাই, ২০০৯ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছেলেটা হাঁটছে।হাঁটছে তো হাঁটছেই। মাথা নিচু করে তার হেঁটে যাওয়া দেখলে মনে হয় এরকম মনোযোগ দিয়ে জীবনে কাউকে হাঁটতেই দেখিনি।কিন্তু ছেলেটির মনের ভিতরের ঝড় কেউ দেখলে নিঃসন্দেহে সেটাও তার জীবনের দেখা ভয়ঙ্করতম ঝড় মনে করত।ছেলেটার হাতের সিগারেটটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে।যেমন করে শেষ হয়ে যাচ্ছে ছেলেটার বেঁচে থাকবার ইচ্ছা।ছেলেটা ফার্মগেট এসে আনন্দ সিনেমা হলের সামনে দাঁড়াল।নিউমার্কেটের দিকে যাবে সে।একটা গল্পের বই কিনবে।খুব দুঃখের কোন বই।তারপর এসে দরজা বন্ধ করে দিয়ে একা একমনে পড়বে আর কাঁদবে।কাঁদতে তাকে হবেই।যেভাবেই হোক সে কাঁদবেই।অশ্রুহীন দু'টি চোখ প্লাবনে ভাসিয়ে দিতেই হবে।এই কান্নাহীন পাথরের জীবন আর ভাল লাগেনা তার।একটুও না।

ম্যাক্সির জন্য মানুষের দীর্ঘ লাইন দেখে হেটে যাওয়ার সিদ্ধান্তটা যেটা কিছুক্ষন থেকেই মনে উঁকি দিচ্ছিল সেটা স্থায়ী সমর্থন পেল।ছেলেটা হেঁটেই যাচ্ছে।প্রতিটা পদক্ষেপ যেন তার বুকের ভিতরের পাথরটাকে নাড়িয়ে দিচ্ছে।আরেকটা সিগারেট ধরালো ছেলেটা।সিগারেটে দীর্ঘ একটা টান দিয়ে একমুখ ধোয়া ছেড়ে আপন মনেই একটু মুচকি হাসল ছেলেটা।সে হাসিটা কটাক্ষের হাসি, ঘৃ্নার হাসি।সমাজে নিজেকে সচেতন, শিক্ষিত, ভদ্র প্রমাণ করা এক অমানুষের জন্য ঘৃ্নার সাথে সাথে একটু করুনাও যে হয়না তার মনে তা নয়।সেই ছোটবেলা থেকে তার মায়ের শরীরে যখন আঘাতের পর আঘাত করে যেত পাষন্ড'টা তাতে মায়ের চেয়ে বেশি ব্যাথা ছেলেটাই পেত।ছেলেটার সে ব্যাথা ছিল মনে।কেউ দেখতো না, কেউ জানত না।শুধু তিলে তিলে শেষ হয়ে যেত ছেলেটা।আজও যায়।সেদিনের এতটুকু ছেলেটার কথা একবারও ভাবেনি পাষন্ডটা।একবারও না।কাঁদতে কাঁদতে ছেলেটার আর কাঁদতে ইচ্ছা হয়না।পারেনা তার মায়ের মুখের দিকে একবার তাকাতেও।এত স্নেহের পরশ যে মা বুলিয়ে দিয়েছে তার চোখের দিকে তাকাতে গেলে বাবা নামক বস্তুটার উপর জমিয়ে রাখা ঘৃণাটা নিজের উপর হয় ছেলেটার।তার মায়ের লাঞ্ছনার জবাবে এখন এক ফোঁটা চোখের জলও ফেলতে পারেনা সে।মানুষের চোখের জল তো শেষ হয়না।তবে তার কি হল?তার চোখের জল কী শেষ হয়ে গেল?কিন্তু মায়ের মমতায় তো একটু কমতি হয়নি।মায়েরা বোধহয় এমনই।

চোখে জল নেই।কিন্তু প্রচন্ড কষ্ট তাকে যে কী পরিমান অস্থির করে তুলেছে তা সেই জানে।লোকে লোকারন্য এই নাগরিক জীবনে এই অস্থিরতার মূল্য আছে কিনা কে জানে।কিন্তু এই অস্থিরতা থেকে মুক্তি চায় ছেলেটা।হয়তো এজন্যে প্রয়োজন শুধু একটু কান্না।ছেলেটা কিছু করেই কাঁদতে পারেনি।সিনেমা দেখে পারেনি,গান শুনেও পারেনি।এমনকি সেদিন হাসপাতালে মারা যাওয়া তার ছেলেবেলার খেলার সাথীটির মৃত্যু দেখেও সে কাঁদতে পারেনি।কিছুতেই সে পারেনি।কিছুতেই না।নিজের শরীর নিজে ব্লেড দিয়ে কেটেছে ছেলেটা।তাতে প্রচন্ড ঘামে পুরো শরীর এবং রক্তে কাটা যায়গাটা ভিজে গেছে।কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়েনি।সে কি বই পড়ে পারবে কাঁদতে।পারার কথা যে না তা ছেলেটাও জানে।তারপরেও সে শেষ চেষ্টা হিসেবে করে দেখবে এটা।আর এতে কিছু না হলে সে জানে কিভাবে তার এই পাষানমুক্তি হবে।হ্যা সে জানে।নিশ্চিতভাবেই জানে।তাইতো বই পড়ে কাজ না হলে সে অপেক্ষা করবে সেই দিনটার যেইদিন মানুষরূপী ওই পশুটাকে খুন করবে সে।আর ছেলেটা জানে সেদিনই প্রকৃতপক্ষে পাষানমুক্তি ঘটবে তার।সেদিনই তার চোখে বয়ে যাবে জলের প্লাবন।সে জলের বন্যায় ভেসে যাবে সব কষ্ট।উবে যাবে জমিয়ে রাখা ঘৃ্না।শান্তি পাবে ছেলেটা।ভীষন শান্তি পাবে সে।


এটা গল্পও না, আবার পুরোপুরি সত্যি ঘটনাও না।আমার পরিচিত একজনের জীবনের একটি দুঃখের অধ্যায়ের (তার মা'কে নির্যাতন) রঙ মাখা রূপই এটি।গল্পের আকৃ্তি দিতে রঙ মাখতে হয়েছিল।কিন্তু আমি গল্প লিখতে পারিনি।আমার খুব খারাপ লাগছিল।লোকটা যখন কথাগুলো আমার কাছে বলেছিল তখন তার চেহারাটা কী করুন হয়েছিল তা না দেখলে বিশ্বাস হয়না।আর করুণ সেই চেহারাটাই বারবার আমার চোখের সামনে ভেসে উঠেছিল। একজন স্বামী তার স্ত্রীকে যে কী পরিমান নির্যাতন করতে পারে আর বাঙ্গালী বধুরা যে কী পরিমান সহ্য করেও স্বামীকে দেবতা জ্ঞানে পূজা করে যায় আজীবন তা আমি সেদিনই ভালোভাবে বুঝতে পেরেছিলাম, যেদিন কথা বলি লোকটার সাথে।আমার আর কিছু বলার নেই।কাউকে দুঃখ দিলে ক্ষমা প্রার্থী।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×