somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের আগন্তুক ভাই।

১৪ ই জুলাই, ২০০৯ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদিগের সম্পর্ক যে শেষ অবধি এইরূপে আসিয়া উপস্থিত হইবে তাহা আমি স্বপ্নেও ভাবিতে পারি নাই।
১

আমাদের মেসের নতুন আগন্তুককে লইয়া আমাদিগের কৌ্তুহল ধীরে ধীরে বাড়িয়া যাইতে যাইতে এক প্রকান্ড আকার ধারন করিল।কিন্তু যাহাকে নিয়া এইরূপ জল্পনা- কল্পনা'র জাল বিস্তার হইতেছে তাহাকে যে খুঁজিয়াই পাওয়া যাইতেছে না।নানাবিধ স্থানে তালাশ লাগাইবার পরে আসল খবর পাওয়া গিয়াছিল।আমাদের নতুন আগন্তুক বাড়িতে গিয়াছেন।ইহাতে অবশ্য আমাদের কল্পনাবিস্তার কমিল না বরং আরো বহু গুনে বাড়িয়া গেল।লোকটা বাড়িতে গেলেন অথচ কেহ যাইতেও দেখিল না, কেহ কিছু টেরও পাইলনা।আর কাউকে জানাইয়া যাওয়ার মত সৌজন্যতাও লোকটা প্রদর্শন করিলেননা!তাহাকে আমাদিগের নিকট আরো রহস্যময় মনে হইল।আমরা আরো ব্যাকুল হইয়া উঠিলাম।
২.
এই দিকে আমি মরিতেছিলাম আরেক দুঃখে।এই আগন্তুক আমার কক্ষেই খাট ফেলিয়াছেন।তিনি আমার কিছুটা প্রভাব আর কিছুটা বোর্ডার সংকটের কারনে এত দিনের একা থাকিবার স্বাধীনতায় শুধু যে বামহস্ত ডুবাইয়া দিয়াছেন তাহা তো নহে, আমার প্রভাবের কথা শুনিয়াও রীতিমত গাঁড়িয়াই বসিয়াছেন।ব্যক্তিত্ব জনিত কারনে নিজে কিছু না বলিলেও অন্যকে দিয়া হাজার চেষ্টা করিয়াও তাহাকে আমার কক্ষ হইতে বদলি করানো সাধ্যে হইল না।অবশেষ কোন উপায়ন্তর না দেখিয়া আমি পার্শবর্তী কক্ষের সদস্যগনদের নিয়া নতুন ফন্দি আঁটিতে লাগিলাম।ব্যাটাকে যে করিয়াই হোক কক্ষছাড়া করিতেই হইবে।ব্যাটা পাইয়াছেটা কী! আসুক এইবার বাড়ি হইতে।মজা দেখাইতেছি।
৩.
অবশেষে এক লোডশেডিং এর রাত্রে আমরা যখন মোমের আলোতে গোল হইয়া বসিয়া পিঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল, চানাচুর মিশাইয়া মুড়ি খাইতেছি তখন ব্যাটা আসিয়া হাজির হইল।প্রথমে বুঝিতেও পারিনাই।ব্যাটা এমন কালোর কালো যে অন্ধকারের সহিত মিশিয়া যায়।বিজলীতে অভ্যস্ত আমাদিগের চক্ষু মোমবাতির আলোতে তাহাকে খুঁজিয়া নিয়াছিল সত্য কিন্তু তাহাতে চোখের কিছু কসরৎ করিতে হইয়াছিল বোধ করি।আমরা তাহাকে দেখিয়াও পাত্তা না দিয়া খাইতেছিলাম।ভাবখানা এমন যে তাহাকে বুঝাইয়া দিতেছি যে সে এইখানে কতখানি উপেক্ষিত।কিন্তু ব্যাটা দেখি তস্করের শিরোমনি।হাতের ব্যাগটা টেবিলের উপর রাখিয়াই আমাদের পাশে আসিয়া বসিল।"চানাচুর কম হইয়াছে, আরো খানিকটা লাগিবে"-বলিয়া নিজেই প্যাকেট হইতে কিছু চানাচুর ঢালিয়া মুড়ির সহিত মিশাইয়া খাওয়া শুরু করিল।আমরা কেবল মুখ চাওয়া-চাওয়ি করিতেছিলাম।ব্যাটা তাতে ভ্রূক্ষেপও না করিয়া খাইতেছিল আর আমাদের সাথে টুকটাক কথা বলা শুরু করিয়া দিল।আমরা যত যাই হই না কেন অতখানি অসামাজিক হইতে পারিনাই যে তাহার সাথে কথা বলিবনা, যেইখানে তিনি নিজেই উপযাচক হইয়া কথা বলিতেছে।সুতরাং আমরাও তাহার সহিত কথা বার্তা বলিলাম।
৪.
আমাদিগের মুড়িচক্র শেষ হইবার পরে সবাই যখন চলিয়া গেল তখন আমার সহিত তাহার আলাপ শুরু হইল আর আমি আবিষ্কার করিলাম যে ইহার মত চমৎকার মানুষ আমি জীবনে খুব কমই দেখিয়াছি।আর তখন হইতেই তাহাকে আমার ভালোলাগার শুরু।
ইহার পরবর্তী ইতিহাস শুধুই আনন্দের।দু' জনেরই ইনসমনিয়া থাকিবার কারনে আমাদিগের মধ্যে রাত জাগিয়া নানাবিধ আলোচনা হইত।কথায় কথায় জানিয়াছিলাম তাহার ঘটনা।বিরোধীদলীয় ছাত্র রাজনীতি করিবার কারনে হোষ্টেল ছাড়া।আর এই কারনেই এইখানে আসিয়া ডেরা পাতিয়াছেন।তাহার সাথে প্রতিদিন আমার অনেক বিষয়ে কথা হইত।
আমি শুধু আবিষ্কার করিয়াছিলাম যে ইহার সঙ্গ আমার কিছু মন্দ লাগেনা।তাহার অবশ্য কিছু দোষ যে ছিল তাহা অস্বীকার করিতে পারিনা।তাহার মধ্যে মাঝে মাঝে মদ খাইবার কথাটা উল্লেখ করিতে হয়।তাহার সহিত আমিও যে দুই এক পেগ পান করিনাই তাহা নহে।কিন্তু ইহাতে তাহার প্ররোচনার চাইতে আমার ইচ্ছাই বেশি ছিল বলিয়া মনে হয়।আগন্তুক প্রচুর খরচ করিত।আর আমাকে যে কত ভালোবাসি্ত তাহা আপন ভাইও কাউকে বাসিবে কিনা আমার সন্দেহ আছে।কখনোই মাথা গরম করিতনা।আমি করিলেও থামাইয়া দিত।আর ইহাতে কখনো ফল খারাপ হইয়াছে বলিয়া মনে করিনা।বরং ভালোই হইয়াছিল।
তাহার বাবা-মা নাই, প্রেমিকা ছড়িয়া চলিয়া গিয়াছে।তবুও তাহার স্নেহ করিবার ক্ষমতা, তাহার ভালোবাসিবার ক্ষমতা আমাকে মুগ্ধ করিয়াছিল।তাহার পর থেকে আমি তাহাকে আমার আরেকটি ভাই মনে করিতাম।বোধ করি তিনিও।
৫.
এমন করিয়া অনেক দিন পার হইয়া গিয়াছে।অনেক দিন পরে হঠাৎ একদিন দেখি আগন্তুক উধাও।তিন চার দিন ধরিয়া তাহার কোন খোঁজ পাওয়া গেলনা।অবশেষে যখন খোঁজ আসিল যে হাসপাতালের মর্গে তাহার গুলি খাওয়া লাশ পরিয়া রহিয়াছে তখন আমি আর আমার মধ্যে নাই।নিজে বুঝিবার রাস্তা নাই তাই অপরের কাছ থেকে যাহা শুনিয়াছিলাম তাহার সারমর্ম হইল, আমি বারবার মূর্ছা যাইতেছিলাম।পরের তিনদিন নাকি দানাপানি মুখে তুলিতে পারি নাই।প্রচন্ড জ্বরে নাকি আমার গা পুড়িয়া যাইতেছিল।আর জ্বরের ঘোরে নাকি আগন্তুকের নাম ধরিয়া ডাকতাম আর তাহাকে নিয়া নানাবিধ কথা বলিয়া প্রলাপ বকিতাম।
এমনকি এখনও আমি নাকি ঘুমের ঘোরে তাহার নাম ধরিয়া ডাকা ডাকি করি।উহাকে আমি প্রায়ই স্বপ্নে দেখি।দেখি একসাথে হাঁটিতেছি, ঘুরিতেছি,রিক্সায় যাইতেছি আরও কত কী!ছাদে উঠিয়া যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় আগন্তুক আমার দিকে তাকাইয়া হাসিতেছে।সর্বদাই মনে হয় আগন্তুক মরে নাই।কোন এক লোডশেডিং এর রাত্রে হাতে একটা ব্যাগ লইয়া হাজির হইবে।

ইহার জন্যেই আমি ঘরে মুড়ি- চানাচুর রাখিতে ভুলিনা।আগন্তুক আসিলে মোমবাতি জালাইয়া খাইব।


জীবনের প্রথম সাধু ভাষায় রচনা।গুরুচন্ডালী দোষে দোষী হইলেও আমার কিচ্ছু করিবার নাই।বরং দোষী না হইলেই চিন্তার কারন হইত।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×