somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদিবাসীদের বিক্ষোভ: ক্যানাডায় রাজপথ রেলপথ অবরোধ

৩০ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কানাডিয়ান আদিবাসীদের দেশব্যাপী বিক্ষোভ হয়ে গেল গতকাল। জীবনযাত্রার মানোন্নয়ন, ভূমির মালিকানসহ নানান দাবীতে সংঘটিত এই বিক্ষোভ যদিও বেশির ভাগ স্থানে মিছিল এবং মিটিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল - কিন্তু কিছু কিছু স্থানে বিক্ষোভকারীরা সড়ক এবং রেলপথ অবরোধ করে। ফলে টরন্টো থেকে অটোয়া এবং মন্ট্রীয়ল গামী কানাডার বৃহত্তম হাইওয়ে ৪০১ দিনের অধিকাংশ সময় বন্ধ ছিল। এই অবরোধের ফলে ভিয়া রেল তাদের টরন্টো অটোয়া এবং টরন্টো মন্ট্রিয়ল রুটের সকল ট্রেন বাতিল করে।

অবশ্য বাংলাদেশী হিসাবে আমাদের কাছে এই খবরটা ডাল ভাতের মতোই মনে হবে। কিন্তু যেখানে মাইনাস ৪৫ ডিগ্রী সেলসিয়াস আর প্রচন্ড তুষারপাতেও যোগাযোগ ব্যবস্থা চালু থাকে সেখানে এই হাইওয়ে এবং রেলপথ বন্ধ হওয়া একটা বিরাট খবর। গতকালের টিভি আর রেডিওর সারাদিনের খবরের প্রধান আইটেম ছিল এই ঘটনা।

এর আগেও একটা আদিবাসী গ্রুপ ভুমির মালিকান দাবীতে রেলপথ বন্ধ করে এবং কোর্টের রায়ে হেরে গিয়ে রেলপথ খুলে দিতে বাধ্য হয়।


আদিবাসী ক্যানাডিয়ারা অর্থনৈতিক ভাবে পশ্চাদপদ, শিক্ষা ও চিকিৎতার সুবিধার দিক থেকে পিছনে। এ ছাড়াও নেশা এবং আত্নহত্যার হারের দিকে অনেক উচুতে অবস্থান করছে।

গতকালের রেলপথ অবরোধ কারী এক আদিবাসীকে তাদের এই কাজ বেআইনী কিনা প্রশ্ন করা হলে সে বলে - গত ৫০০ বছর ধরে সংলাপ করছি - কিন্তু কাজ হচ্ছে কই?

ক্রিষ্টোফার কলম্বাসের আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এখানকার আদিবাসীদের যে পরাজয় শুরু হয়েছে - তার থেকে বেড়িয়ে আসার পথে এটা কি একটা ঘুরে দাড়ানোর লক্ষন কিনা সেটা অনেকে কাছে প্রশ্ন।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

×