somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি হয়েছিলো ২৮শে অক্টোবর?

১০ ই আগস্ট, ২০০৭ ভোর ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে কি ঘটেছিল অক্টোবরের ২৭/২৮ তারিখে সেটা সরাসরি টিভিতে দেখা সম্ভব হয়নি। পরে ইউটিউবের সুবাদে তিনটা টিভি চ্যানেলের পূর্ন নিউজ এবং কিছু ক্লিপ দেখা সম্ভব হয়েছে। সত্যই ভয়াবহ - মাটিতে পড়ে থাকা একজন মানুষকে কিছু মানুষ মারছে - আনেকটা সাপ মারার মতো। এটা যদি বাংলাদেশের বর্তমান অবস্থার প্রতিনিধিত্বকারী দৃশ্য হয় তবে সমাজবিজ্ঞানী আর মনোবিজ্ঞানীদের এখনই সজাগ হওয়ার সময়।

প্রায় একই রকম একটা দৃশ্য দেখেছিলাম কয়েক বছর আগে। যেই দৃশ্যের বর্ণনা আছে মনিকা আলীর “ব্রীকলেইন” নামক উপন্যাসে। সেখানে পাঁচজন ছিনতাইকারীকে তিনটা মোটর সাইকেল সহ মতিঝিলি ধরে ফেলা হয়। পরে ওদের পিটিয়ে মেরে মোটর সাইকেল সহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। দৃশ্যটা উপভোগ করে হাজার হাজার মানুষ। অন্যদিকে প্রতিদিন RAB নাম একটা ঘাতক বাহিনী বিনাবিচারে মানুষহত্যার একটা গল্পের পুনরাবৃত্তিসহ খবর মানুষ বেশ আনন্দের সাথে পড়ে। সেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে পিটিয়ে মারাটা কি বিশেষ কোন সামাজিক বিকৃতির নিদর্শন কিনা সেটা সমাজবিজ্ঞানীরাই ভাল বলতে পারবেন।

তবে একজন সাধারন মানুষ হিসাবে কিছু প্রশ্নের উত্তর পাবার আশায় অপেক্ষায় আছি। ২৬ তারিখে যখন জলিল-ভুইয়া সংলাপ ব্যর্থ হয় তখন ১৪ দল বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করে। পাল্টা কর্মসূচী হিসাবে সমাবেশের ঘোষনা দেয় সেদিনের সরকারী জোট। কিন্তু পরের দিনের দৃশ্যে কিছু অসংগতি লক্ষ্য করা যায় -

১) জামাত-বিএনপি জোটের বড় শরীক বিএনপিকে কার্যত মাঠে দেখা যায়নি। শুধু মাত্র জামাত তাদের সর্বশক্তি নিয়োগকরে বাইতুল মোকাররম এবং পল্টন এলাকা দখল রাখতে। সেখানে জামাতের নেতাদের কর্মীদের শহীদ অথবা গাজী হবার আহ্বান জানানোর মতো দৃশ্য দেখা যায়।

২) ১৪ দলের কর্মসূচির মূল কেন্ত্র বংগবন্ধু এভিনিউ এবং মুক্তাংগন আর পল্টনের মধ্যে বিভাজন সৃষ্টিকারী ডিভিইডারগুলি কে সরিয়ে নিলো। হঠাৎ করে পুলিশইবা উধাও হলো কেন?

৩) দীর্ঘ চার ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে মানুষের জীবন থেকে পল্টনের দখল রক্ষাই পুলিশের মুল কাজ হলো কিভাবে?

৪) বর্তমান উপদেষ্টা ও তৎকালীন ডিআইজি আনোয়ারুল ইকবাল যখন পুলিশের মানুষের জীবন রক্ষায় বর্থ্যতার কারনে যখন সংশ্লিষ্টদের শোকজ করেন তখন কেন তাকে ডিআইজি পদ থেকে সরিয়ে দেওয়া হলো?

আরো দশটা রাজনৈতিক হত্যাকান্ডে মতো হয়তো এই হত্যাকান্ডগুলোও বিনা বিচারে হারিয়ে যাবে। কিন্তু “লগিবৈঠার” এই তান্ডব আর যেই ভুলুক না কেন, জামাত-শিবির দুস্বপ্নের মতো দীর্ঘদিন মনে রাখবে। একদিকে নেতাদের শহীদ বা গাজী হওয়ার আহ্বান - অন্যদিকে বিরোধী কর্মীদের লগি-বৈঠা। তারমধ্যে অনেকে শহীদ হয়ে বেহেস্ত নিশ্চিত করতে পেরেছেন কিনা বলা যাচ্ছে না কিন্তু বিএনপি-জামাতের রাজনৈতিক কৌশলকে একটা বুষ্ট দিতে স্বক্ষম হয়েছে বটে। যার ফলে দূর্নীতির বিষয়টাকে বেশ কিছুদিন লগিবৈঠা দিয়ে মানুষের চোখের আড়ালে পাঠাতে স্বক্ষম হয়েছিলেন - যদিও শেষ রক্ষা হলো না।

দু:খজনক হলো - এখনও দেখছি কিছু মানুষ সুযোগ পেলেই সেই বিষয়টাকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করার চেষ্টা করছেন - এটা ঠিক না।
৩৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×