১৯৭১ সালের রাজাকার বর্তমান জামায়াতের নেতা কুখ্যাত মীরপুরের কসাই কাদের মোল্লা ৫ টা সুনির্দিষ্ট অভিযোগে প্রমানিত একটা "যুদ্ধাপরাধী" - ইতিহাসে যুদ্ধাপরাধী হিসাবে কাদের মোল্লা এবং তার সংগঠন জামাতের নাম লেখা হয়ে গেছে গতকালে রায়ে। কিন্তু শাস্তি সর্বসাধারনের প্রত্যাশা পুরনের ব্যর্থ হয়েছে। বিশেষ করে কাদের মোল্লার কৃতকর্মের ফলে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন - তাদের হৃদয়ের রক্তক্ষরণটা উপলদ্ধি করছি এবং তাদের প্রতি সহর্মিতা জানাচ্ছি।
স্বাভাবিক ভাবেই মানুষের কাছে মনে হয়েছে - এতো বড় একটা অপরাধীকে শুধুমাত্র যাবজ্জীবন দিয়ে এক কথায় মুক্তি দিয়ে দিলো আদালত! ( বিশেষ করে আগামী নির্বাচনে বিএনপি জোট ক্ষমতায় আসলে কাদের মোল্লা মুক্ত হয়ে যাবে এমন আশংকা করা স্বাভাবিক)। স্বাভাবিক ভাবেই মানুষ ক্ষুদ্ধ হয়েছে - তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে - সবচেয়ে গুরুত্বপূর্ন দিক হলো মানুষ দায়িত্ব নিচ্ছে - শুধুমাত্র সরকারের উপর দায় চাপিয়ে না দিয়ে ঘর থেকে বের হয়ে এসেছে। শাহবাগের প্রতিবাদ সমাবেশের কমরেডদের প্রতি পূর্ন সমর্থন এবং শুভেচ্ছা থাকলো। যেভাবে জামাত শিবির আদালতের বিরুদ্ধে সন্ত্রাস করে জনগনকে ভীত করে দিচ্ছে -একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিচার বানচাল করতে শেষ চেষ্টায় নেমেছে - এখন সকল মুক্তবুদ্ধি বিচার প্রার্থীদের ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় লড়াই করা ছাড়া অন্য কোন পথ খোলা নেই।
এই রায়ের পর একটা বিষয় লক্ষ্য করলাম - একদল মানুষ পোপের চেয়ে বড় ক্যাথলিক হিসাবে নিজেদের হাজির করেছে। তাদের অনেকেই পুরো বিচার প্রক্রিয়ার সময় হয় নীরব নতুবা বিপক্ষে দেখা গেছে। নানান ধরনের সন্দেহ আর ষড়যন্ত্রের তত্ত্ব প্রচার করেছে যে সকল লোকজন এরা এখন কাদের মোল্লার রায়ের বিষয়ে উৎকন্ঠিত হয়ে নানান তত্ত্ব প্রচার করার চেষ্টা করছে। তবে একটা কথা বলতে কোন দ্বিধা নেই যে আওয়ামীলীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি সম্পন্ন না করায় অনেকের কাছে প্রশ্নের সন্মুখিন হয়েছে এবং হচ্ছে। তারপরও যদি জানতে চাই - কোন রাজনৈতিক দলটি প্রায় অসম্ভব এই বিচারকে সম্ভব করেছে? উত্তরতো একটাই - আওয়ামীলীগ। বাংলাদেশের বিরাট বিরাট ডক্টরেট, ব্যারিষ্টার আর হুমহাম বামের লোকজনকে যতটা টকশোতে বিচার প্রক্রিয়া নায়ে সমালোচনা মুখর দেখেছি - ততটা আদালতের বারান্দায় দেখিনি। এমনকি আজকে যে মিডিয়া বিশেষ করে দৈনিকগুলো রায়ের বিষয়ে বিষোদ্গার করছেন - তাদেরকেও বিচারকে সঠিকভাবে প্রচারের বিষয়ে উদাসীন দেখেছি। এই বিচারবে প্রায় অসম্ভব বলছি এই কারনে যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ভাবে যুদ্ধাপরাধীরা ৪০ বছরে অনেকটাই এগিয়ে গেছে এবং এখনও তাদের পক্ষে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক শক্তি সমর্থন দিয়ে যাচ্ছে - যেমন যুদ্ধাপরাধের বিচার শুরু পর বিএনপি তাদের গঠনতন্ত্র সংশোধন করে যুদ্ধাপরাধীদের দলের সদস্য হওয়ার যে বাধাঁ ছিলো তা তুলে নিয়েছে এবং চিহ্নিত যুদ্ধাপরাধী সাকা চৌধুরীকে দলে স্থায়ী কমিটির সদস্য বানিয়েছে - আগের কাহিনী বলে কথা লম্বা না করেই এই টুকু বললাম। সেই বিবেচনায় যতটুকু বিচার কাজ এগিয়েছে তার জন্যে অবশ্যই আওয়ামীলীগ এবং ব্যক্তিগত ভাবে শেখ হাসিনা ও আইনমন্ত্রী শফিক আহমেদকে ধন্যবাদ না জানালে নিজেকে ছোট করা হবে।
সাধারনের প্রত্যাশা অনুসারে শাস্তি না হওয়ায় যারা ক্ষুদ্ধ হয়েছেন - তাদের প্রতি সন্মান রেখে বলছি - হঠাৎ হয়ে উঠা বিপ্লবীরা নানান ধরনের ষড়যন্ত্রের তত্ত্ব ছড়াচ্ছে - যার সত্য মিথ্যা যাচাই করা কঠিন এবং সেই তত্ত্বের পিছনে ছুটলে বেশী ভাগ সময় বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক - কাদের মোল্লার রায় প্রত্যাশা পুরনের ব্যর্থ হওয়ার পিছনে সম্ভাব্য যে কারনগুলো আলোচিত হচ্ছে সেইগুলোর দিকে -
১) সরকার জামায়াতের সাথে সমযোতা করেছে।
২) জামাতের সন্ত্রাসী কর্মকান্ডে সরকার ভীত হয়ে পড়েছে।
৩) বিএনপি জামাতের আতাঁত নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে।
৪) বিচারপতিরা জামাতের কাছে বিক্রি হয়ে গেছেন।
মোটামুটি এইগুলো যদি একটু ভাল ভাবে লক্ষ্য করি দেখবো - সবগুলোই একটা বিশেষ গোষ্ঠীর লাভ লোকসানের সাথে জড়িত। যারা হঠাৎ করে জামাত/শিবিরে প্রতি পুলিশের নমনীয় আচরনের বিচলিত হয়ে পড়েছে - তারা এই রায় নিয়ে অতি উৎসাহী হয়ে উঠেছে। কারন আগামী নির্বাচনে জামাতকে পাশে রাখার বিষয়টি রাজনীতির দাবা খেলার অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বিএনপির তরুন সমর্থকগোষ্টী চাইছে যেভাবেই হোক যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি যেন আগামী নির্বাচনের আগেই শেষ হয়ে যায় - যাতে বিএনপি জামাত মিলে আবারো একটা পাকিস্তানী ভাবধারার সরকার তৈরী করতে পারে। কিন্তু জামাতকে কেউই বিশ্বাস করে না - অবিশ্বাস আর সন্দেহের থেকে এই কন্সিপেসী থিয়োরী আসা খুবই স্বাভাবিক। কিন্তু একজন সক্রিয় বিচার প্রার্থী হিসাবে এই ধরনের তত্ত্বের প্রচার এবং বিশ্বাস করাকে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে পিছন থেকে ছুরি মারার মতোই মনে করছি। কারন জামাত/শিবির দীর্ঘ দিন ধরে প্রচার করছে যে এই ট্রাইবুন্যাল সরকার নিয়ন্ত্রন করছে -এই ট্রাইবুন্যাল নিরপেক্ষ না - এই ট্রাইবুন্যাল আন্তর্জাতিক মানের না। যদি কাদের মোল্লার রায়ে সরকারের ভুমিকা নিয়ে কথা বলি তা মুলত জামাত/শিবির এবং তাদের সহযোগী বিএনপির প্রপাগান্ডাকেই সমর্থন করা হয়ে যায়। এতোদিন আমরাই জোর গলায় দাবী করে এসেছি এই ট্রাইবুন্যাল নিরপেক্ষ এবং সত্যই নিরপেক্ষ তার প্রচুর প্রমানও আমরা পেয়েছি। এখন রায় মন মতো না হওয়ার কারনে আমাদের স্ববিরোধী ভূমিকায় নেমে যাওয়ার আগে প্রকৃত সত্যটা যাচাই করা জরুরী নতুবা সুযোগ সন্ধানী অতিবাম, জামাত/শিবির এবং তাদের সহযোগী জাতীয়তাবাদীদের ঘোলা করা পানিতে আমাদের স্বপ্নটা ডুবে যেতে পারে। অন্যদিকে আমাদের এই থিয়োরী প্রচারের কারনে ট্রাইবুন্যালয়ের নৈতিক এবং গ্রহযোগ্যতা কমে যাবে। আমাদের ভুলে গেলে চলবে না যে - এই রায় মাত্র শুরু - অনেকগুলো বিচারের রায় অপেক্ষমান এবং অচিরেই চলে আসবে।
এই অবস্থায় চিলে কান নিয়ে গেছে এই প্রচারনায় বিভ্রান্ত না হয়ে আমাদের ধৈর্য্য ধরে নিজেদের সংগঠিত করা জরুরী। যেহেতু একটা আশংকা দেখা দিয়েছে যে বিচারের রায় প্রতাশ্যার বাইরে চলে যাচ্ছে - সেহেতু সকল যুদ্ধাপরাধীর জন্যে সন্মিলিতভাবে চরম শাস্তির দাবী করা জরুরী। তা ছাড়া জামাত/শিবির যেভাবে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরী করে জনমনে একটা বিশ্বাস তৈরীর চেষ্টা চালাচ্ছে যে তারা রায়কে প্রভাবিত করতে পারবে - তাদের বিষয়ে সতর্ক থাকা এবং তাদের প্রতিহত করা জরুরী। প্রত্যেকে প্রত্যেকে অবস্থান থেকে শিবির/জামাতকে প্রতিরোধ করার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি এবং সংস্কৃতিক সংগঠনগুলোকে একটা ঐক্যবদ্ধ কর্মসূচীতে আসা জরুরী। এখন থেকে প্রতিটি রায়ের আগ পর্যণ্ত কোন না কোনভাবে শোডাউন করা - সরকার এবং আওয়ামীলীগকে চাপের মধ্যে রাখার পাশাপাশি জামাত/শিবির এবং তাদের সহযোগী বিএনপিকেও ম্যাসেজটা দেওয়া যে তাদের এই বিচারের বিষয়ে ভুমিকা যেন নেতিবাচক না হয়।
একটা কথা না বললেই নয়। যারা এই বিচারের পক্ষে কাজ করছেন - বিশেষ করে আওয়ামীলীগকে একটা কথা স্মরন করিয়ে দিতে চাই - জামাত/শিবির হলো সাপ আর যুদ্ধাপরাধী নেতারা হলো সাপের মাথা। বেগম খালেদা জিয়া সাপ চিনতে ভুল করেছেন কিন্তু আপনারা সম্ভবত ভুল করেননি। সাপের উপর আঘাত করার আগেই নিশ্চিত হতে হয় যেন সাপটা মারা যায় - বিশেষ করে আহত সাপ ভয়ংকর হয়ে উঠে - যার নুমনা দেখা যাচ্ছে বাংলাদেশে। নিশ্চিত করুন - সাপের মাথাটা যেন থেতলানো নিশ্চিত হয়। ভুলে যাবেন না - ৭১ এর ভয়াবহ সাপ ৭৫ এ আঘাত করেছে সাফল্যজনক ভাবে এবং ২১ এ আগস্টে কিছুটা ব্যর্থ হয়েছে। কিন্তু একবার যদি এই সাপ নিজেকে মুক্ত করতে পারে - তবে আরেকটা আগস্ট তৈরী হবে নিশ্চিত থাকুন। এই আঘাত হয়তো ৭১, ৭৫ বা ২১ এ আগষ্ট থেকে মারাত্বক হবে। সুতরাং সাপ নিয়ে খেলবেন না। নির্বাচনে সাপের ভোট আপনাদের দরকার হবে না - জনগনের উপর আস্থা রাখুন - ইতিহাস পুরোনো নয় যে এই সাপ নিয়েও বিএনপি জোট মাত্র ১০% সীট পেয়েছিলো। সুতরাং সাপ নিয়ে অন্ধকার ঘরে কোন খেলাধূলার চিন্তাও মাথা আনবেন না। পরিনতি কিন্তু হবে ভয়াবহ এবং এই খেলার খেশারত দিতে হবে গনধিক্কারের মাধ্যমে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



