somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইসতিয়াক আহমেদ অভি
ইচ্ছে করে অথবা স্টাইল করে বাংলা লিখতে লিখতে বাংলা আসল বানানই ভুলে যান অনেকে। অনেকে একাডেমিক শিক্ষা শেষ করে ভাবেন বাংলা বানান নিয়ে চিন্তা করে আর কী হবে! কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি বাচাঁতে হবে। তাছাড়া বাংলায় বিভিন্ন বিষয়ক টিউটোরিয়ালও পাবেন এ ব্লগে।

ইদ(ঈদ)...

২৭ শে জুন, ২০১৭ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

###ইদ
ইদ কাটিল। বানান বিশেষজ্ঞগণও প্রস্থান করিলেন।
ইদ উপলক্ষে ফেসবুকে বানান বিশেষজ্ঞদের আবির্ভাব ঘটিয়াছিল। তাহারা সহসা বাংলা একাডেমির বাংলা বানানের নিয়মের বিরোধী হইয়া উঠিল।
দুঃখের বিষয় তাহারা জানিলও না যে 'ইদ' বানানটি বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানের পরিমার্জিত সংস্করণ(২০০০ খ্রিস্টাব্দে প্রকাশিত) এ ছিল।[এর চেয়ে পুরাতন সংস্করণ আমার কাছে নেই। কাজেই তা নিয়ে আমি মন্তব্য করব না।]
কিন্তু সৌভাগ্যের বিষয় বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানের স্বরবর্ণ অংশের ভূমিকার(যা লিখেছিলেন মুহম্মদ এনামুল হক, লেখা হয়েছিল ১৯৭৪ খ্রিস্টাব্দে) একটি অংশে বলা হইয়াছে, "... আর একটি প্রধান সংস্কার হইল- তদ্ভব, দেশী(দেশি), বিদেশী(বিদেশি) শব্দের বেলায় মনুষ্যেতর জীব, বস্তু, গুণ, ভাব ও কর্ম-বাচক শব্দের এবং দ্বিরাবৃত্ত শব্দের শেষে কেবল 'ই' হবে-'ঈ' হবে না, যেমন কাঠবিড়ালি... অথচ এখনও আমরা বাড়ী, গাড়ী,... প্রভৃতির শেষে 'ঈ'-কার দেদার ব্যবহার করিয়া চলিয়াছি।"
... কাজেই বলা চলে 'ইদ' শব্দটি বাংলা একাডেমির অভিধানে অনেক আগেই ছিল। আমরা যদি জীবনে একবারও বাংলা একাডেমির অভিধান না খুলি, তবে অহেতুক পাণ্ডিত্য দেখাই কেন?
আর যাহারা সহসা আরবি বিশেষজ্ঞ হইয়াছিলেন, তাহাদিগকে বলি- আরবিতে এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ টান রহিয়াছে। আমার জানামতে বাংলায় এমন কোনো প্রতীক(বর্ণ) নেই যা তিন আলিফ এবং চার আলিফ টান বর্ণনা করে। এমনকি আমার বিশ্বাস খোদ IPA(International Phonetic Alphabet) তেও তিন আলিফ এবং চার আলিফ টান নেই।
আমার এখনও স্পষ্ট মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তারিক মনজুর স্যার 'ই'-এর IPA সমতুল লিখেন 'i' এবং প্রশ্ন করেন 'ঈ' এর IPA সমতুল কী হবে? আমি তখন উত্তর দিয়েছিলাম 'i:' হবে। যারা IPA সম্পর্কে অবগত, তারা অবশ্যই জানেন ':' এর ন্যায় প্রতীকটি কী বোঝায়। এটি মূলত পূর্বের ধ্বনিটিকে দীর্ঘায়িত করে। তখন তারিক মনজুর স্যার বলেছিলেন 'ঈ' এর IPA 'i'-ই হবে। কেননা বাংলায় আমরা দীর্ঘ উচ্চারণ করি না।
কেউ কেউ বাংলা একাডেমিকে ব্যঙ্গ করে 'বাংলা আকাদেমি' লিখেছেন। তাদেরকে জানিয়ে দেওয়া উত্তম- 'বাংলা আকাদেমি' পশ্চিমবঙ্গের।[বি. দ্র. : বাংলা একাডেমি এবং বাংলা আকাদেমি যে দুটি আলাদা প্রতিষ্ঠান যারা বাংলা বানানের নিয়ম বেঁধে দিয়েছেন, তা উত্তর দিয়ে একদা এই অধম 'বানান বীর' হয়েছিল।]
আর যারা 'ইদ' বানানে বিধর্মীদের ষড়যন্ত্র খুঁজে পান, তাদেরকে বলি ফেসবুকে যে ধর্ম নিয়ে লিখছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কিন্তু বিধর্মী(ইহুদি)। www এর আবিষ্কারক ছিলেন টিম বার্নার্স লি ও সার্ন(CERN)। CERN যা নিয়ে গবেষণা করে তা অনেকক্ষেত্রেই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। সেক্ষেত্রে আমরা আমাদের ধর্মীয় বিষয় লিখছি এমন এক জায়গায় যার আবিষ্কারকেরা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কাজে ব্যস্ত!!!
ফেসবুক লিংক
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:২৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×