somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সেরা মিথ্যুক অথবা বোকা সরকারি চাকরীজীবি

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে আমি সেরা কিছু উপাধি নিয়ে নতুন জীবন শুরু করলাম। গতকাল থেকে খুব নিরিবিলিতে কাদতে ইচ্ছে করছে। কিন্তু অবাক হলেও সত্যি সে সুযোগটি আর পেলাম না। অনেক সময় অনেক অর্জনকে কেদে সেলিব্রেট করতে হয়। এর আগেও অনেকে আমাকে সেরা মিথ্যুকের উপাধিটা দিলেও সেটাতে পূর্ণতা ছিলোনা। কারন, মা বলতেন সাধারণত আমি মিথ্যা বলি না। কিন্তু এবার আমি সন্দেহাতীতভাবে মায়ের সে ধারণাকে পাল্টাতে সক্ষম হয়েছি। মা বলেছেন, ‍"তুই সত্যিই একটা মিথ্যুক। এর আগে অনেকবার কথা দিয়েও সেটা রক্ষা করিসনি। সর্বশেষ এ পরিস্থিতিতেও তোর কথা রাখলি না।" মা-টা যে কেমন! বড্ড রাগ হচ্ছে মায়ের উপর। আমি এতো করে বল্লাম, আর কয়েকটা দিন সবুর করতে। কয়েকদিনের মধ্যেই পে-কমিশনের গেজেট প্রকাশ হবে। তারপর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই একেবারে ৬ মাসের এরিয়াসহ বেতন! তখন ঠিকই টাকা পাঠাতে পারবো। কিন্তু কে শোনে কার কথা। মা সাফ জানিয়ে দিলো, 'তোর উপর আর বিশ্বাস করা যায় না। এর আগেও এমন কথা বলেছিস্। এদিকে ওরা (পাওনাদার) সকালে এসে নানান কথা শুনিয়ে গেলো।'

বন্ধুরা বলে, আমি নাকি সেরা বেঈমান। চাকরি পাওয়ার আগে নাকি বলতাম, চাকরি পেলে প্রতিমাসে বন্ধুদের নিয়ে আড্ডা দিবো, হৈচৈ করবো। খরচা যা লাগে আমার। কিন্তু এখন বিশেষ প্রয়োজন ছাড়া নাকি বাড়িই যাই না। বাড়ি গেলেও নাকি আমার মোবাইল ফোন বন্ধ থাকে। অনেকে নাকি আমাকে রাতের আধারে লুকিয়ে পূর্ব জন্মের (চাকরি পাওয়ার আগের জীবন) প্রিয় জায়গাগুলোতে একা একা ঘুরে বেড়াতে দেখেছে। আ্চছা আপনারাই বলুন, এটাকি আমার দোষ, আমার কি ইচ্ছা করেনা পূর্বজন্মের জায়গাগুলোতে একটু সময় কাটাতে। নষ্টালজিয়ার নদীতে ডুব দিতে। আর প্রতিমাসে বাড়ি যাবো কেমন করে. আমি কি বাসের ভাড়া বাড়াতে বলেছিলাম!

আত্মীয়-স্বজন বলে আমি নাকি চাকরি পাওয়ার পরে কৃপণ হয়ে গেছি, পর হয়ে গেছি। বাড়িতে আসলেও তাদের বাড়িতে যাই না, দাওয়াত দিলে সেটা রক্ষা করিনা। পূর্বজন্মে (চাকরি পাওয়ার আগের জীবন) নাকি আমি এমন ছিলাম না। যত্তোসব বাজে কথা। তারা নিজেদের দোষের কথা একবার স্বীকার করবে না। আমি যদি এখন খালি হাতে তাদের বাড়িতে যাই তখনতো তারাই ছি ছি করবে। অথচ পূর্বজন্মে কতবার খালি হাতে গিয়েছি।

আমার দুষ্টু মেয়েটা বলে, আমি নাকি্ ওর টিচার থেকে চিটার হয়ে গেছি। তার অভিযোগ আমি ফুটপাত থেকে জামা-কাপড় কিনে ভালো শপিং ব্যাগে ভরে এনে বলি, আমাদের দেশের সবচেয়ে বড় মার্কেট, "রোডেসিয়া মার্কেট" থেকে কিনে এনেছি। আপনারাই বলেন রোডে বসিয়া যারা জামা-কাপড় বিক্রি করে তাদের মার্কেটটি দেশের সবচেয়ে বড় মার্কেট কিনা?

আমার স্ত্রীর কাছে তো আমি দেশের একজন প্রতিষ্ঠিত প্রতিশ্রুতি ভঙ্গকারী মডেল। কেউ যদি প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন আইকনের নাম জানতে চায়, তাহলে সে নি:সংকোচে আমার নাম বলে দেবে। তারমতে আমি রাজনৈতিক পেশা গ্রহণ করলে দেশের একজন নামকরা নেতা হতে পারতাম।

সর্বশেষ আপনারা। আপনারা নিশ্চয়ই আমাকে মিথ্যুক বলবেন না, যদি আমার প্রোফাইলের "সুখি হওয়ার জন্য মেনে নেওয়ার মানসিকতা ও নিজের ইচ্ছাই যথেষ্ট" বাক্যটি না দেখেন।

আসলেই কি আমি একজন সেরা মিথ্যুক অথবা বোকা সরকারী চাকরীজীবি???
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×