somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোকচিত্রায়ন বস্তুর চিত্রায়ন নাকি বস্তুর উপর আলোকচিত্রীর চিন্তার পরিবেশন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মনে করি আলোকচিত্রায়ন মূলত বস্তুর উপর আলোকচিত্রীর চিন্তার পরিবেশন। এর দ্বারা বস্তুর চিত্রায়ন যদিওবা ঘটে কিন্তু তা পুরোপুরিই আলোকচিত্রীর নিজস্ব দেখার ভাষা অনুযায়ী।

আমার এইরুপ দৃষ্টিভঙ্গির কারন ব্যাখ্যা করার আগে এই আলোচনার মূল উপাদান গুলো আমার কাছে কি অর্থ বহন করে তা ব্যাখ্যা করা জরুরি বলে মনে করি। আলোকচিত্র একটি শিল্প এবং যে কোন শিল্প কোন সার্বজনিন বিষয় না। শিল্পমাত্রই শিল্পী কোন বস্তুকে, কোন বিষয়কে বা কোন অনুভুতিকে কিভাবে দেখেন তার একটি প্রতিফলন। আলোকচিত্রও এর ব্যাতিক্রম নয়।

কোন কিছুকে দেখা দর্শকের নিজস্ব বিষয়। তেমনি দেখার বিষয় বস্তু কি হবে তা নির্ভর করে দর্শকের শিক্ষা, অবস্থান আর মননের উপর। এই দেখাকে যখন ক্যামেরা সাহায্যে একটি স্থায়ী রুপ দানের চেষ্টা করা হয় তখন তা হয় আলোকচিত্র। যেহেতু আলোকচিত্র সৃষ্টির মূলে রয়েছে আলোকচিত্রির দৃষ্টিভঙ্গি সেহেতু আলোকচিত্রটিও বস্তুটি আলোকচিত্রির মনে যে ব্যঞ্জনার সৃষ্টি করে তার বহিঃপ্রকাশ মাত্র।

একটি উদাহরনের অবতারনা ব্যাপারটিকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। ১৯৮৯ সালের ৫ই জুন, বেইজিং এর তিয়ানানমেন স্কয়ারে যখন প্রতিবাদী আন্দোলন চলছিল ঠিক তখন আন্দোলনকারিদের দমনের জন্য আনা ট্যাংক গুলোর সামনে এসে দাড়ায় এক নাম না জানা বিপ্লবি। অস্ত্র নয় বরং নিজেকে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তিনি ট্যাংক গুলোর সামনে। ঘটনাটি যেখানে ঘটে তার ঠিক সামনেই বেইজিং হোটেলে তখন বিশ্বের নাম করা সব সংস্থার ফটো সাংবাদিকরা অবস্থান করছিলেন। ফলে মুহূর্তের মধ্যেই আলোকচিত্রিরা ক্যামেরা বন্দি করেন এই অসাধারন ঘটনাটি।


-- জেফ ওয়াইডনার (এপি)


-- স্টুয়ার্ট ফ্র্যাংকলিন (ম্যাগনাম)


-- চার্লি কোল (নিউজউইক)

উপরের ছবিগুলোর দিকে তাকালে বুঝতে পারা যায় আলোকচিত্রিগন একই জায়গায় থাকলেও ঘটনাটির ক্ষেত্রে তাদের দেখার দৃষ্টি ছিল ভিন্ন ভিন্ন। প্রথমটিতে জেফ ওয়াইডনার তার ছবিতে স্ট্রিট লাইটের একটা অংশ রেখে শহর, বিপ্লবি এবং রাজপথের মধ্যে একটি সম্পর্ক দেখাতে চেয়েছেন। দ্বিতীয় ছবিতে স্টুয়ার্ট ফ্র্যাংকলিন আরো ওয়াইড এংগেলে গিয়ে ছবিতে যোগ করেছেন আরো কিছু উপাদান যেমন একটি পোড়া বাস, বাইরে থেকে আরো একটি ট্যাংকের আগ্রাসন, ফাকা রাজপথ। চার্লি কোল, যিনি পরবর্তিতে এই ছবির জন্য ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার পান, তার ছবি তে সরাসরি চলে গিয়েছেন ঘটনার কেন্দ্র বিন্দুতে। তার কাছে একজন নির্ভিক বিপ্লবির প্রতিবাদটাই ছিল মূখ্য। ঘটনার একদম কেন্দ্রে দর্শককে নিয়ে গিয়ে তিনি তুলে এনেছেন সেই নামহীন বিপ্লবির সাহস আর যুদ্ধবিরোধি চেতনাকে।

সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আলোকচিত্রি পরিবর্তনের সাথে সাথে আলোকচিত্রও বদলে যায়। ফলে আলোকচিত্র শুধু মাত্র কোন বস্তুর চিত্রায়ন এর মধ্যে আর সীমাবদ্ধ থাকে না। বরং তা হয়ে ওঠে বস্তুর উপর আলোকচিত্রির অভিজ্ঞতা আর অনুভুতির প্রতিফলন। আলোকচিত্র তখন শুধু তখন শুধুই একটি আলোকচিত্র নয়, তা তখন আলোকচিত্রির মনের ভাব প্রকাশের একটি মাধ্যম, আলোকচিত্রির ভাষা।

[এই লেখাটা আমার ডিপ্লোমা ইন ফটো জার্নালিজম এর একটা ক্লাস এসাইনমেন্টের জন্য লেখা।]
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×