দুরভিসন্ধির রুধিরাপ্লুত মন
পুড়ায় মানচিত্র বুকের ধন;
সমাচ্ছন্ন হৃদয় স্বাধীন ভূখন্ডে দীপিত -
দিকে দিকে রুদ্রবীণার তালে নৃত্যরত কীটানুকীট;
মন্হিত বাংলার বুক পীঠ।
নিরুদ্যম মান্দাসে অগ্নিজলে ভেসে যায়
জীবনের শিকায়েত,
ক্ষিতিপতি বাংলাদেশ কে করুন হেদায়েত।
সংখ্যালগুর নিথর পায়ে নিগড়ের থাবা
কালের বাস্তবতা ;
আর কত দীর্ঘ হবে!
আর কত লাশ আর কত শোক অনুরণন করবে বাংলার বাতাস?
নিঃশ্বাসে পোড়া গন্ধ
কানে তীব্র ভাঙনের ধ্বণি,
ধরা পড়ে যাক মুছে যাক দুঃখ গ্লানি।
অকুন্ঠিতচিত্তে বলে যাই -
জয় হোক মাটি মানবতার
বাংলাদেশ আমাদের পৈর্তৃক অধিকার।
কোথায় যাব?
নেই কোথাও যাবার।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



