তোমাকে এখনও চাই আর আমৃত্যু,
জানি পাবনা....
পাব না বলেই কি এত পিপাসা!
জীবন্ত আমাতে তোমার এত বিস্মরণ।
আশা অংকনে আলেয়ার অগ্নি দহন..
তবু চাই আর জানি তোমাকে চাইতে নেই,
তোমার দেহের ছায়া নিয়ে বহুপথ গিয়েছে জীবন...
আরও যাক
আরও যাক;
প্রেম বিলাসী বানে ভেসে মন।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



