জানিস মুক্তি;
কাঁদতে পারাটাও একটা শিল্প,
যে কাঁদতে জানে না –
তার ভীতরে স্রোত বলে কিছু নেই।
সে কাউকেই টানতে পারে না
তার হারানোর ভয় নেই,
আর যার হারানোর ভয় নেই,
সে ভালবাসতে জানে না।
ইস, আমি যদি তোর ভীতরের-
স্রোত হতে পারতাম -
টানটান উত্তেজনা হতাম;
তবে আমি না তোর অন্তরের-
অন্দরে রামধনু হয়ে থাকতাম ।
অথচ দেখ মুক্তি,
আমি তোর নীল নীরালায় মেঘলা কেতুর।
যেখানে বরষা দরকার-
সেখানে আমি এক পলশা বৃষ্টি ও নই,
কি হাসি কি কান্নার আশা - নিরাশার!
তাই যেতে চাই বহুদূর –
জানি, তোর এক হৃদয় সীমানা –
অতিক্রম করার কোন যান নেই আমার;
তবু যেতে চাই -
তুই কারও কাছে কান্না শিখেনে, সাথে হাসি,
নিষ্ঠুরতাও শিখে নিস;
এক বুক প্রেমে এক পৃথিবীর বুকে-
একজনের স্বপ্ন আঁকিস ।
আমি যাই রে -
এ জন্মে নয় আরেক জন্মে আমার জন্য কাঁদিস,
আর আমাকেই ভালবাসিস !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
