somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখসাব

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি বঙ্গবন্ধুকে ঠিক কবে থেকে জানতে শুরু করছি মনে নেই । তবে তার প্রতি আমার আগ্রহ খুব ছোটবেলা থেকেই শুরু হয়ছে এবং তার অন্যতম কারন আমার বাবা । বাবা মারা যান আমার যখন সাড়ে চার বছর বয়স । আমার বুদ্ধি হওয়ার পর বাবা শারীরিক ভাবে অনুপস্থিত থাকলেও , গ্রামের যেকোন মানুষের সাথে কথা বললে, বাবার প্রসঙ্গই বেশি থাকতো । আর বাবার সেই প্রসঙ্গে থাকতো রাজনীতি আর বঙ্গবন্ধু । আমার গ্রাম হাজী শরীয়তুল্লাহর বাড়ির পাশে, যারা পীর বংশ হিসেবে খ্যাত । সত্তরের নির্বাচনে আমাদের গ্রামের সবাই পীর বংশের সম্মান রক্ষার্থে এবং ধর্মীয় কারনে মুসলীম লীগে ভোট দেয় । ভোট গণনা শেষে দেখা যায় দুইটা ভোট নৌকায় পরছে । তার একটা নাজেম খাঁর(আমার বাবা) আর আরেকটা হাশেম ডাক্তারের(বাবার ঘনিষ্ঠ বন্ধু) । এর জন্য এই দুইজনকে হুজুরদের ভয়ে বাড়ি থেকে পালিয়েও থাকতে হইছে । পরবর্তীতে, মুক্তিযুদ্ধের সময় রাজাকারের হিট লিস্টে এদের নাম উপরের দিকেই ছিল এবং যুদ্ধের প্রায় পুরোটা সময় পালিয়ে ছিলেন আর গোপনে যুবকদের যুদ্ধে পাঠাতেন আর সাহায্য করতেন । আবার পঁচাত্তরের ১৫ আগস্টের পর যখন আওয়ামীলীগের নাম নেয়া অপরাধ , তখনো বাবা গোপনে আওয়ামীলীগ করতেন আর বঙ্গবন্ধুর কথা বলতেন ।
বাবা আর বঙ্গবন্ধু র এরকম গল্প শুনে শুনেই তার প্রতি এক গভীর শ্রদ্ধা আর ভালবাসা তৈরি হয় । বই পত্রে জানার পাশাপাশি যখনি গ্রামে যেতাম , তখনি বয়স্কদের থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাইতাম । দেখতাম বঙ্গবন্ধুর কথা বলার সময় কেউ শেখ মুজিবও বলছে না, বঙ্গবন্ধুও বলছে না । তারা বলছে "শেখসাব" আর শেখ হাসিনাকে বলছে "শেখের বেটি" । আমার পুরানা দাদাবাড়ি ছিল ছোট একটা নদীর ঠিক ওপাড়ে, আর নানাবাড়ি ছিল তার থেকে এক গ্রাম পরে । নদীর ওপাড়ে সব গৃহস্থবাড়ি । দাদাবাড়ি আর নানাবাড়ি বেড়াতে গেলে , মুরুব্বীদের থেকে শেখসাবের গল্প শোনার পাশাপাশি শেখসাবের জন্য যে দরদ দেখতাম, তা ছিল অকৃত্তিম । শেখসাবের জন্য হাহাকারের পাশাপাশ্‌ শেখের বেটির জন্য তাদের থাকতো শঙ্কা । কবে যেন, এদেরকেও মেরে ফেলে !
আওয়ামীলীগের কর্মকান্ডে তারা মাঝে মাঝে অসন্তুষ্ট থাকলেও শেখসাবের প্রতি ভালবাসার কোন কমতি ছিলোনা , এখনো নাই । তারা তখনো শেখসাবকে ভোট দিছে , এখনো শেখসাবকেই দেয়, শেখ হাসিনাকেও না , নৌকাতেও না ।

শেখসাবের ৪২তম শাহাদত বার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা আর ভালবাসা ।


-এম.কে ফরহাদ
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×