গত কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে নিরাপত্তার বেশ তোড়জোড় শুরু হয়েছে সরকারী তরফে। সংসদ ভবন থেকে শুরু করে সবশেষ তৈরি পোষাক খাতে নিরাপত্তার তীব্র সংকট চলছে বলে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ। আর সরকারের পক্ষ থেকেও ঢালাওভাবে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হতে পারে, নাশকতা হতে পারে ইত্যাদি জাতীয় বক্তব্য দেয়া হচ্ছে।
Click This Link
নির্বাচন কমিশনার আশস্ত করলেন, উপনির্বাচন ঘিরে জঙ্গি হামলার আশংকা থাকলেও হবেনা বলে আশা করছেন তারা।
এগুলো মানুষের প্রিকশনের জন্যে দেয়া যেতে পারে, কিন্তু প্রশ্ন হলো কতটুকু?কতদুর প্রিকশনের গ্রহনযোগ্যতা আছে এদেশের জনগণের?
দেশের ভেতরে ১৫ কোটি মানুষ। এদের আবার হিরিকে দৌড় দেয়ার অভ্যাস, আছে অশিক্ষা, কুশিক্ষা, আরও আছে গুজবে কান দেয়ার বাতিক।
এমন পরিস্থিতিতে সরকার কোথায় কোথায় নিরাপত্তা গলণদ আছে, কোথায় কোথায় হামরার খবর আছে, ইত্যাদি কথা ফলাও করে প্রচার না করে উপযুক্ত জায়গায় যথাযথ ব্যবস্থা নিলেই বরং লাভজনক হবে বলে মনে করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



