সিলেটের শাবিপ্রবি তে এক মাদ্রাসা ছাত্র স্কুল কলেজে পড়ুয়া সকল ছাত্রদের পিছনে ফেলে ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে গেলো। এ নিয়ে অতি আনন্দে কেউ কেউ পোস্ট দিয়ে দিলেন ব্লগে, যেনো মাদ্রাসায় পড়ার কারনেই তিনি শাবিপ্রবি তে প্রথম হয়েছেন। স্কুল কলেজের কেউ যেনো কখনোই ভর্তি পরীক্ষায় প্রথম হতে পারে নাই। মাদ্রাসা ছাত্রদের ভর্তি পরীক্ষায় অংশ দিতে বিরোদ্ধবাদী জাফর ইকবাল যেনো মুখে একটা চপেটাঘাত অনুভব করলেন ইত্যাদি ইত্যাদি...।
কেউ কেউ সেই পোস্টে আবার খুব সুন্দর তালগাছি যুক্তি টানলেন এক্সছেপ্সন ক্যান'ট বি এক্সাম্পল। তাদের মতে মাদ্রাসায় পড়া প্রতিটা স্টুডেন্ট ই যেনো এক একটা জ্ঞানহীন মূর্খ। তাদের কোনো জায়গায় চান্স দেয়া উচিত নয়। তারা মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদের গালাগালি শুরু করলেন। প্রশ্ন তু্ললেন - আপন কি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন হেন তে্ন আরো অনেক কিছু।
অনেকেই সেই পোস্টে মাদ্রাসা শিক্ষায় সংস্কার দরকার দাবী জানালেন, আমি তাদের সাধুবাদ জানাই। মাদ্রাসা শিক্ষায় আসলেই কি সংস্কার দরকার নাই? অবশ্যই আছে।
তবে মাদ্রাসা শিক্ষায় সংস্কারের সাথে সাথে স্কুলের শিক্ষার সংস্কারের দাবী তেমন কেউ তুললেন না। স্কুলের শিক্ষায় কি আমাদের যথেস্ট পরিমান সংস্কার দরকার নাই? আমাদের স্কুল গুলোর মান কি উন্নত বিশ্বের স্কুল গু্লোর মানের সমানে পৌছে গেছে বা তার বেশি?
বস্তুতঃ আমাদের দেশে স্কুল কলেজ গুলোতে যেমন কয়েক লক্ষ স্টুডেন্ট আছে তেমনি মাদ্রাসায়ও অনেক স্টুডেন্ট আছে। যারা প্রত্যেকেই আমাদের ভবিশ্যত।
দেশের সার্থে তাই আমাদের দুই ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন। তাই আসুন অহেতুক ক্যাচাল বাদ দিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যাবস্থার পরিবর্তনের জন্য এক হই। না হলে মাদ্রাসা কেনো, স্কুলে পড়াটাও কতটা যৌক্তিক হবে তা আরেকবার ভেবে দেখতে হবে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


