somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আচমকা কম্পিউটার রিস্টার্ট হয়ে যায়? তাহলে আপনার জন্যই এই পোস্ট :)

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জট্টিল একটা মুভির লাস্ট অ্যাকশন দৃশ্যটি দেখছেন এমন সময় যদি পিসিটা ঠাস করে রিস্টার্ট হয় তাহলে কেমন লাগবে? আবার প্রিয় কোন গেমের চরম উত্তেজনাকর মুহুর্তেও যদি পিসি রিস্টার্ট হয় তাহলে রাগটা কার উপর ঝাড়া যায় সে বিষয়েও একটা অনুসন্ধান কমিটি করতে পারেন :P আসুন জেনে নিই আচমকা পিসি রির্স্টাটের সম্ভাব্য কারনসমূহ-

||অপারেটিং সিস্টেমের জটিলতা||
যদি অপারেটিং সিস্টেমে জটিলতা দেখা দেয় অথবা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে তাহলে পিসি রিস্টার্ট হয় । উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোন সমস্যা হলে পিসি রিস্টার্ট নেয় । ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লীক করে properties থেকে Advanced tab /Startup and Recovery /Settings অপশনে যান । এখন System Failure অপশন থেকে Automatically Restart থেকে টিক চিহ্ণ উঠিয়ে ok করুন।

||হার্ডওয়্যারের সমস্যা||
পিসির বিভিন্ন হার্ডওয়্যারের সমস্যার কারণে রিস্টার্ট হতে পারে। যেমন র‌্যাম, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড। আবার অনেক সময় দেখা যায় মাদারবোর্ডে নতুন কোন হার্ডওয়্যার সংযুক্ত করার পর পিসি রিস্টার্ট হচ্ছে বার বার। এক্ষেত্রে নতুন হার্ডওয়্যারটি সংযোগ ঠিক না থাকলে এরকম হয়। আবার পিসির সাথে হার্ডওয়্যারটি অসামাঞ্জস্য হলেও এই সমস্যা দেখা দিতে পারে । এজন্য মাদারবোর্ডের সাথে হার্ডওয়্যারের সংযোগ ঠিক আছে কিনা চেক করে দেখুন।

||ভাইরাসের আক্রমন||
বিভিন্ন প্রকার ভাইরাস, ট্রোজান এর কারনেও পিসি রিস্টার্ট নিতে পারে । এজন্য পিসিতে সবসময় আপডেট এ্যন্টিভাইরাস ব্যবহার করুন । নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান করুন। পারলে লাইসেন্স কপি ব্যবহার করুন।

||নতুন প্রোগ্রাম ইনস্টল করার ফলে||
অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারনে পিসি রিস্টার্ট নেয়। পিসির কনফিগারেশনের সাথে যদি কোন সফটওয়্যার বা গেমসের রিকোয়ারমেন্টস না মিলে তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝে শুনে প্রোগ্রাম/গেমস ইনস্টল করুন ।

||হার্ডডিস্কের ত্রুটি||
হার্ডডিস্কে সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে । এজন্য হার্ডডিস্কের ব্যাড সেক্টর রিমুভ করে নিন। আর নিয়মিত ডিফ্র্যাগমেন্ট, ক্লিনআপ করা ভালো।

||প্রসেসর হিটসিঙ্ক/কুলার||
প্রসেসর হিটসিঙ্ক/কুলার ঠিক মত কাজ না করলেও পিসি রিস্টার্ট হতে পারে। কারন কুলার ঠিক মতো কাজ না করলে প্রসেসর ওভারহিট হয়ে যায়।

||পাওয়ার সাপ্লাই সমস্যা||
পাওয়ার সাপ্লাই এর সমস্যার কারণেও পিসি রিস্টার্ট হতে পারে। পাওয়ার সাপ্লাই যদি ঠিক ভাবে কাজ না করে তাহলেও এরকম হতে পারে।

||ইলেকট্রিক পাওয়ার বোর্ডে সমস্যা||
যে পাওয়ার বোর্ড থেকে কম্পিউটারের জন্য লাইন নেওয়া হয় সেই বোর্ডে লুজ কানেকশন অথবা অন্য কারনে ভোল্টেজ আপ-ডাউন করলে পিসি রিস্টার্ট হয়।

তবে সবশেষে যেটা বলতে চাই, "পিসি রিস্টার্ট সমস্যার সবচেয়ে সহজ এবং প্রধাণ করান হচ্ছে রিস্টার্ট বাটনে চাপ দেওয়া B-) " এছাড়াও অনাকাঙ্খিত বিভিন্ন কারনে পিসি রিস্টার্ট হতে পারে।।

অনেকেই এই সাধারণ টিপস গুলো জানেন নিশ্চয়ই। তারপরও যারা জানেন না তাদের জন্য দিলাম। হয়তো কারো না কারো কাজে আসবে ;)
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×