somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবনীতা

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[একট সময় ব্লগকে ঘরবাড়ি মনে হতো। তারপর মাঝে মাঝে যেন ঘুরতে আসতাম, উঁকি মেরে যেতাম। মাঝখানে তো ভুলেই গেছিলাম! তাই বেশ কিছুদিন আগের লেখা দিয়ে হলেও ফিরে আসলাম।]

নবনীতা শুনছো?
না শুনলে নাই
তবুও আমি বলে যাব
অতীতের কথা আত্মার কথা
যে খানে নিয়ন আলো
ছিল না রাত্রী জুড়ে
জোছনা যেন আসতো ঠেলে
দূরে, কালো আকাশটাকে চিরে
আমার স্বপ্ন জোনাকীরা
মিটিমিটি জ্বলতো তোমার
কোমলতর ছায়াখানি ঘিরে
নবনীতা, শুনছো? নবনীতা?

তোমার শরীর
শরীরের গন্ধ
তোমার স্পর্শ
চুড়ির টুংটাং
অথবা কিন্নরী হাসি
তোমার তুমি
যাকে আমি, চিনতাম
ছ'কোটি আলোকবর্ষ আগে
হারিয়ে যাওয়া সভ্যতার
প্রেম ও ছলনা'র দেবী হিসাবে
তুমি কি দেবী?
ঈশ্বরী?
নবনীতা, এই নবনীতা? শুনছো?

তোমার উত্তপ্ত ঘামে ভেজা বুকে
মাথা গুঁজে আমি শীতল হয়েছিলাম
সেদিন তো তোমাকে দেবী মনে হয়নি
মানবীর তৃষ্ণা ছিল তোমার দু'চোখে
ছিল আকুতি আকাঙ্খা প্রেম কামনা
কান না পাতলেও শোনা যায় সে আহ্বান
যা উপেক্ষা করার শক্তি ছিল কি না জানি না
ইচ্ছা ছিল না
নবনীতা, শুনছো তো?

ওরা তখনও বোঝেনি
এখনও বোঝে না
পরেও বুঝবে না
তুমিও কি অবুঝ থাকবে
ওদের মতো?
যে দেশে প্রকাশ্যে চুমু খাওয়া অপরাধ
তার ঠুনকো ম্যরালিটির দোহাই দিয়ে
তুমি এড়িয়ে যাবে দায়?
নবনীতা, ওহ্ নবনীতা!

আমি আর পারছিনা
আমি পারছিনা সহ্য করতে
এই অমানবিক তুমিহীনতা
অতীতের পথে তোমার খোঁজে
হেঁটে হেঁটে আমি ক্লান্ত
আজও খুঁজি তোমায়
যাকে আমি হারিয়েছিলাম
অজানায়, মনের অজান্তে
আমি জানতে চাই না তুমি মানবী না দেবী
আমি শুধু চাই তোমাকে
নবনীতা, শুনছো? এই নবনীতা?

নবনীতা
মাগুর রুবায়েত
ঢাকা, ২৬ মে, ২০১৫.

অফটপিকঃ আব্বে ঘঁচু, ইয়ে নবনীতা কৌন হে বে? :p
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৩:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×