somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐ কানা, আন্ধারে দেখস না?

২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জোরসে একখান চাপ নিয়া (এই চাপ মানে ফুটবলের প্রত্যাশার চাপ না, দেহের নিম্নচাপ তার উপর আবার বড়ডা) টয়লেটে হাতড়াইতে হাতড়াইতে দরজা একখান খোলা পাইয়া ঢুকলাম। চোখে কিছুই দেখতাছি না কারন কারেন্ট নাই। যাই হোউক গন্ধ শুইঙ্গা মনে হইলো টয়লেট, যেই না বইছি অমনি একটা ধাক্কা খাইয়া সামনে পইড়া গেলাম। টর্চ মাইরা কে জানি আন্ধারে কয়," ঐ কানা, আন্ধারে দেখস না?"

- আব্বে, আন্ধারে দুনিয়ার কোন বেকানা টা দেখে? ছিটকানি লাগাইস না কেন?

এইডা কইয়া বাইর হইতেই দেখি কারেন্ট আইলো। কেন যে বস্তিতে এই সময় আইলাম বুঝলাম না। পকেট মাইর হইছে বন্ধুর আর অখন পস্তাইলাম আমি। যাই হোউক ৩ ঘন্টা টয়লেট চাইপা বাসায় ফিরলাম রাইত ১২ টায়। ঘুমে মনে হইলো ঘুমাইয়া টয়লেট যামু নাকি টয়েলেটে গিয়া ঘুম দিমু- বুঝতাছিলাম না!!

এমুন সময় দেখি শুভ্র দিছে ফুন। প্রায়োরিটি দিয়া টয়লেট গেলাম ফুন কানে দিয়া।
: ঐ মিয়া শব্দ কিসের?
: আমি টয়লেটে।
: ঐ মিয়া ফুন ধরছো কেন এইসময়?
: তাইলে ফুন দিছো কেন এত রাইতে?
: ঘুম আইতাছিলো না, তাই ভাবলাম তুমার লগে গফ করি!
: মুসিবত, _াল পাইকা তামার তার হইয়া গেলো (সেন্সরড কথা), তাও একখান কথা কওনের লোক জুটাইতে পারলা না। লাস্টে মরন হইতাছে আমার!
: ঐ মিয়া তাড়াতাড়ি টয়লেট কইরা আমারে ফুনাও, জরুরী কথা আছে!

এইডা কইয়া ফুন রাখলাম হাতে। এমন সময় দেখি কাকার ফুন। এই এক সমস্যা, তাবলীগে লওনের লিগা বাটি চালান দিয়া আমারে খুজতাছে। নাও করতে পারি না, আবার হাও করতে পারি না। ইদানিং হের মাথা চাড়া দিছে যে টয়লেটে গিয়াও শান্তি নাই!

টয়লেট শেষ কইরা মোবাইল বন্ধ কইরা টিভি খুললাম। যেইখানেই যাই সবখানে এক খবর। সূর্যগ্রহন দেইখা সবাই নাকি সৌভাগ্যবান হইয়া গেছে, এমনকি এরম অলৌকিক ভাবে সৌভাগ্যবান নাকি আমাগো মহামান্য বুড়া স্পিকার থিকা শুরু কইরা দাত ফোকলা আন্ডা বাচ্চাও- এমুন কথা আমি আমার দাদার জন্মেও শুনি নাই!

হঠাৎ কইরা আমার বোইন আমার সামনে আইসা জিগাইলো: তুমার বাপের নাম কি?
চোখখান গোল গোল কইরা চাইয়া কইলাম: কেন, ভুইলা গেছোস নাকি?
: আমি জানি, তুমি জানো কি না দেখতাছি!
আমি কইলাম আমার বাপের নাম।
: অখন দাদার নাম কও।
সেইডাও কইলাম।
: তার বাপের নাম অর্থাৎ বড়দাদার নাম কও।
সেইডাও কইলাম।
: বড়দাদার বাপের নাম কও।
: যা ভাগ দূরে যাইয়া, হের নাম দিয়া তুই কি করবি?
: মনে না থাকলে কও মনে নাই!
: জানি না।
: এই মাথা নিয়া কাম করো কেমনে? তুমি সকাল বেলা উইঠা আমার গামছা দিয়া গোসল করছো, আমার চিরুনী দিয়া মাথা আচড়াইছো আবার গত কাইল রাইতের বেলা দাত মাজছো আব্বার টা দিয়া!
: তাই নি? বাপে জানে?
: হ, সেই কইলো। অখন ঘুমাইছে দাত না মাইজা! অখন থিকা তুমার সব কিছু আলাদা কইরা রাখন হইবো। আর কালকা দুকানে যাওনের সময় বাপের লগে দেখা কইরা যাইবা!

আমার অফিসে যাওনটা ওর কাছে দুকান যাওন মনে হয়! অখন মেজাজ গরম হইছে তাও আবার নিজের উপর। যাই হোউক, আজকা সকালে আর বাপরে লগে দেখা হয় নাই, কিন্তু রাইতের বেলা কি হয় আল্লা মালুম!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৯
২৯টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×