একখান দারুন সীন দেখতাছি, জানালার শার্ষী দিয়া সুন্দর সোনালী রোদ আমার রুমে উকি দিতাছে। সোনালী রোদ দেইখা মনে হইতাছে কোনো ষোড়শী চুপি চুপি আমার রুমে ঢুকে গেছে কিন্তু ও জানেনা আমি ওকে দেখে ফেলেছি!
২-৩ দিন আগে একখান ফুন আইলো!
: হ্যালো, কি খবর আপনার?
: (সুন্দর মাইয়া মানুষের কন্ঠ শুইনা আর আননৌন নম্বর দেইখা পয়লা টাস্কি) খবর দিয়া কাম কি? আমি কি সাংবাদিক নাকি?
: না তা হতে যাবেন কেন? আমি বলতে চাচ্ছিলাম আপনি কেমন আছেন?
: মারাত্মক ভাবে পদার্থের কঠিন অবস্হায় বিরাজমান! তা ভাইজান কেডা? ইফাতারীর পর আমারে স্মরন করলেন!
: আপনি আমাকে চিনবেন না, আবার চিনতেও পারেন, কিন্তু আমি আপনাকে চিনি!
: আমি চিনি কেডা কইলো আমি তো লবনাক্ত হইয়া থাকি যখন ঘামে ভিজি!
: (হাসতে হাসতে) আপনি কি সবসময়ই এমন ভাষায় কথা বলেন?
: না, মাঝে মাঝে ঢাকাইয়া, ইংলিশ, হিন্দি, উর্দু, আরবী, সুইডীশ, জাপানীজ আবার মাঝে মাঝে বাংলারেও বইখসা দেই না!
: আপনি তো দেখি ভাষার জাহাজ!
: জাহাজের মাঝি বেতন না পাইয়া পলাইছে আর নদীর পানি কুমিরে খাইয়া ফেলাইছে!
: (হাসতে হাসতে) আচ্ছা আপনি এখন কি করছেন?
: নাচতাছি আর তুমার লগে বাতচিত করতাছি!
: আপনি নাচতেও পারেন?
: খালি একবার নিজের নাম কও দেখো আমি আর কি কি পারি!
: মানে? আপনি কি করবেন?
: দেখো, তুমি আমারে চিনো নাই, আমি চিনেরও না, ভালোও না, আমি ডিজিএফআই এর লোক। তুমার সব কিছু বাইর করতে আমার দুই মিনিটও লাগবো না!
: আপনি এখন মিথ্যা বলছেন। আমি আপনার সম্পর্কে সবই জানি। আপনার নাম রনি, আপনার ভালো নামটা আলি দিয়ে শুরু, এই নামটা আপনার দাদা রেখেছেন। আর আপনি একজন ইন্জ্ঞিনিয়ার!
: (গুল মাইরা ধরা খাইয়া) কে রে ভাই? কই থিকা পয়দা হইয়া আমারে ফুনাইলেন?
: না তেমন কিছু না! আপনার সাথে কথা বলার ইচ্ছা হলো আর কি!
: আমি ধন্য হইয়া গেলাম, আমার মতো পাগল ছাগলের লগেও মাইনষে কথা কয়, এইটা আমি দাদার জন্মে পয়লা শুনলাম!
: আমি কি আপনাকে ডিস্টার্ব করছি? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি আমাকে অপমান করছেন!
: মারছে, এইডা কি কইলেন, আপনার মতো সম্মানী লোকের সাথে কথা কইয়া আমার তো মন চাইতাছে খাটের উপর এখন ডিগবাজী মারা শুরু করি। মাগার সমস্যা হইলো বাপে বাড়ি, সে দেখলে চলার বাড়ি একটাও মাটিত পড়বো না!
: আপনি দেখি আস্তা ছোটলোক!
: কে কইলো, আমি ৫'-৮" বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সোলেমান খা সাইজ!
: আপনি নিজেকে কি ভাবেন?
: পয়লা তো ভাবছিলাম ডিজিএফআই, অখনতো দেখতাছি আপনিই ডিজিএফআই!
: (একটু দ্রুত আর রাগান্বিত স্বরে) দেখুন, আমি ব্লগে আপনার লেখা পড়েছিলাম, ভাবলাম আপনার সাথে কথা বলে মনটা ভালো করি, কিন্তু আপনার যে এত অহংকার সেটা বুঝিনি! রাখি, খোদা হাফেজ!
এই বইলা সটাং কইরা ফোন রাইখা দিলো। আমার মনে একখান প্রশ্ন জাগলো এই "রাখি" কার নাম?
বাটি চালান দিয়াও বুঝবার পারলাম না, এই রাখী মাইয়াডা কেডা?
প্রেম আর মাইয়া মানুষ সাথে একটু বয়স-১ : রাখী কার নাম?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩১টি মন্তব্য ২৯টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
বোবা কান্না.....
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।