somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদাসী স্টাইলে ছুটি যাপন! PG১৩+L

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)

কুটিকালের মতো বৈকাল্য ভ্রমনে বাহির হইয়া বাংলা দুকানে হাজির হইলাম। হাজির হইয়াই উকি ঝুকি মারিতে দেখি দুকানদার হুজুর দাড়িতে খিলাল করিতে করিতে ঈদের চানদের হাসি মাখিয়া কহিতেছে,"কেমুন আছেন? ইলিশ মাছ লাগবে নাকি?"
অম্লান বদনে উদাস হইয়া আকাশ দেখিবার ছলে দুকানের ছাদে তাকাইয়া কহিলাম,"আজ্ঞে না, ইলিশ মাছ রাধিতেই তো পারি না। সেদিনের ভাবী আজ আর ইলিশ রাধিবে না!"
:ওহহো, ঘটনা কি শুনছেন?
: কি ঘটনা?
: জাপানে ৭ ভূমিকম্পে নাকি মানুষ জন মইরা লাশ হইয়া গেছে। এখন পর্যন্ত ৮৩।
: ইহুদী নাছাড়া সাপ ব্যাং খাওনের দেশ, গজব পড়ছে মনে হয়।
: প্রশ্ন হইলো আমাগো দেশে ৬-৭ হইলো, খালি একখান বিল্ডিং কাইত হইলো। এত বাঁশ দিয়া এত বিল্ডিং, একটাও ভাংলো না। মানুষ জন একটা মরলো না। খালি মাদ্রাসার পুলাপান বাইর হইতে গিয়ে একটা পায়ে গুতা খাইয়া পাও ভাংছে। সেইটারে নিয়া মিডিয়া বলতেছে একটাই আহত। ওরা নাকি সাগরের নীচ দিয়া রেললাইন বানাইয়া ট্রেন পাঠায়া দেয়। অথচ বিল্ডিং অফিস মাইলের পর মাইল ভাইঙ্গা শেষ। অথচ আমাগো দেশে.........
: নিশ্চয়ই আল্লাহর রহমত আছে। তার ওপর ওরা মনে হয় আমাগো মতো শক্ত বিল্ডিং বানাইতে পারে না। এমুন এমুন জিনিস বানায় যে আমেরিকা পর্যন্ত হা কইরা চাইয়া থাকে অথচ আমাগো মতন পোক্ত বিল্ডিং বানাইতে পারে না, একটু মাটি কাপলেই রাস্তা ভইরা মানুষ মইরা লাশ হইয়া যায়। আল্লাহর রহমত না তো কি!

হুজুরের দাড়ি দুলানি বন্ধ করিয়া তাহার ভ্রু কুচকাইয়া গেলো। তাহার ঈমানী মতে নাস্টেক সরকারের ওপর খোদায়ী গজবে এই দেশ শীঘ্রই লুত জাতীর মতো পানির তলে তলাইয়া যাবে (যাহাকে আমরা গুলুবুলু ওয়ার্মিং বলি), সেইখানে ভূমিকম্পের মধ্যেও এমুন সরকারী সাফল্য কেমনে কি?

আমিও দোকান আধা ঘন্টা ঘুরিয়া একটা কুকের ক্যান কিনিয়া মনে মনে "জয় বাংলা" স্লুগান দিয়া বাহির হইয়া আসিলাম।

২)

সাত সকালে ঘুম ভাঙ্গিলো আমার এক্সের ম্যাসেজ পাইয়া। তাহাকে গত রাইতে বলিয়াছিলাম ধানাই পানাই না করিয়া তালাকের কাগুজ পাঠাইয়া ধন্য করো। তাহারও ধানাই পানাই উত্তর পাইয়া ঘুম ভাঙ্গিয়া চূর্ন বিচূর্ন হইয়া গেলো।

এমুন সময় ফেসবুকে কোনো এক কালে প্রগৈতিহাসিক কালে এড হওয়া ললনা নকাইলো

: হ্যালো।
; ভাই এই বৃদ্ধ বয়সে হেলতে বললে তো কোমড় ভাঙ্গিয়া ভূমির উপর হেলে পড়া ত্রিভূজ হইয়া যাইবো...কেমনে কি?
: মানে?
: আমিও তো বুঝতেছি না। আপনে কি গৃহিনী নাকি গৃহিনী অনুষ্ঠানের নায়িকা?
: কিছুই না। কামলা খাটি। প্রোগ্রাম বানাই।
: তাইলে ৮৪ টা মিডিয়া কি?
: ওহ....ডকুমেন্টারী বানাই। ৮৪ প্রোডাকশন হাউজ।
: বুঝলাম না। সিএসবি নিউজ চ্যানেলে ৬-৭ মাস কামলা দিয়া মনে করছিলাম আমি ম্যালা তালেবর, একটা টিভি চ্যানেলের আটি থিকা চোকলা পর্যন্ত যা আছে সবকিছুই জাইনা ফেলাইছি। কিন্তু আপনার প্রোফাইল দেইখা মনে হইতেছে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, অফিসে টাইমে ঘুম পাড়িয়া!
: বুঝলাম।
: তবে আমিও বুঝলাম এত কঠিন কঠিন শব্দ দিয়া আপনের ভারী ফেসবুক প্রোফাইল দেইখা মনে হইতেছে আপনের কাম মেলা কঠিন।
: হুমম
: কালকা প্লান কি? অনুষ্ঠান বানাইবেন? নাকি ঘুর ঘুর করবেন?
: বাসায় থাকবো।
: যেই গরম পড়ছে। বাসা থেকে বলতেছে ডিম নাকি চুলায় পোচ করার দরকার পড়তেছে না। বাইরে কিছুক্ষন রেখে দিলেই পোচ হয়ে যাচ্ছে!
: ঠিকি বলছে।
: আচ্ছা দেশে আসলে কাম কাইজ কি কিছু পামু?
: আমি ক্যম্নে কমু
: ভাবছিলাম দেশে আসমু, চাকুরি করুম আর পান্তা দিয়া আলু ভর্তা হাত ডুবাইয়া খামু! থাউক, লাগবো না! দিতে চাইছেন এইটাই শুকরিয়া!
: কি দিতে চাইলাম?
: আমার চাকুরীর চাওনের লেখাটা পইড়া যে রিপ্লাইটা দেয়ার সময়টা দিলেন, ঐটাই আরকি!
: ওহ আচ্ছা
: আপনেই মহান বাকি আমরা পোলাপান! তা কুনো ভ্যাকেন্সী থাকলে জানায়েন। চা পানি টানতেও রাজী!
: হাহাহা.......... প্রোফাইলে আপনার কোনো পিক নাই কেন?
: আপা, আমারে কি আপনে চেনেন? আমি বোলগার, বোলগ দিয়া ইন্টারনেট চালাই। তাই গত তিন বছর ধইরা ফোন মাইরা থেটারিং দেয় কেন বোলগ দিয়া ইন্টারনেট চালাই, কেন লাইন দিয়া চালাই না? ফুনের যন্ত্রনায় মা বাপে বাসা চেন্জ্ঞ করছে। তাগো খুজ না পাইয়া লাস্টে ফেসবুক প্রোফাইলে আমারে সেম থেটারিং মারে, আমার বোলগ দিয়া নেট কতদিন চলবে, নাকি তাগো চাপাতী আমার পিঠে নিয়া ধার দিবে! এহেন প্রশ্নের উত্তরের পরিপ্রক্ষিতে সব ফটুক ডিলিট কইরা দিয়া সন্ন্যাসী হইছি।
: ওহ ..... ভালো।
: ভালো কেমনে বাপ?
: আমাকে কি আপনার বাপ মনে হয়?
: এইটাও একটা জ্ঞানী কথা বলছেন
: আমি জ্ঞানী....আপনি নাদান।
: কিন্তু আপনের প্রোফাইল ভরা বাদামের ফটুক কেন? নাদানের সাথে বাদামের কি সম্পর্ক?
: হুমমম
: হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম
- the king of hmm
: বাপরে.....ভয় পাইছি।
: ডরানির কিছু নাই, বেতন দিতে পারি না দেইকা সেনাবাহিনী প্রধানের পোস্ট খালি! আর সেনাবাহিনীর লোক জন ডাইল খায় আর ঘুমায়।
: আমারে নিয়ে নেন, বেতন দেয়া লাগবে না।
: পেটে ভাতেও রাখতে পারুম না কিন্তু, ভাইবা দেখেন।
: ওকে নো প্রবলেম
: আসলেই আপনে মহান, বাকি সব দারোয়ান!
: হুমম
: ঘুম কি পলাইছে? নাকি দাওয়াত পায় নাই?
: ঘুমাবো এখন
: এতো বড় গুড নিউজ দেয়ার জন্য এই জাতী আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে এবং আপনাকে সশ্রদ্ধ চিত্তে স্মরন করে আপনার রুহের মাগফেরাত কামনা করবে!
আইসো বলি ছুম্মা আমিন!
: ঘুমাবো এখন
: ওকে, গুড নাইট, স্লিপ টাই্ট, নাইটি নাইট, সুইট ড্রিমস, টেক কেয়ার ওরফে টিসি, সী ইউ, শাব্বা খায়ের, আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে। কুনোটা বাদ পড়ছে?
: না, তবে সী ইউ টা বাদ দিতে হবে।
: মানুষ মাত্রই ভুল, আমি মাত্রই মানুষ! এক্সপান্জ করলাম!
: থ্যাংক ইউ
: তেলকাম। আপনেই মহান বাকী সব শয়তান।
: বায়
: ডাইনে
: (হাসির ইমো)
: হাসি ইজ গুড ফর হজম

কথা শেষ হওনের পর কি জানি হইলো। ম্যাসেজ যায় না। প্রোফাইলে গিয়া দেখি প্রোফাইলটাও গায়েব! বুঝলাম না, ফেসবুকে জ্বীন ভূতের আছর হইছে মনে হয়। অতিশীঘ্রই জুকারবার্গের কোম্পানীতে ঝাড়ফুক বাটি চালান দিয়া ভুতমূক্ত করিতে হইবে! আইজকাই জুকারবার্গকে ঝাড় ফুঁক বিষয়ক ম্যাসেজ করতেছি!

বিঃদ্রঃ

আমার এই গল্পের সাথে কাল্পনিক চরিত্রের সাথে কুনো মিল নাই। যদি কেউ কুনো কাল্পনিক চরিত্রের সাথে পুরাপুরি বা একটু আকটু মিল পান, তাইলে কেস মারেন, কপি রাইটের অফিসে বুমা ফাটান, যদি মন চায় ইডেন কলেজের সামনে লুঙ্গি ড্যান্স দেন, কুনো সমস্যা নাই!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১১:১৫
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×