somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ার বাজারের পতন অর্থনৈকিত না রাজনৈতিক?

১৭ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘শেয়ার বাজার এ এক অদ্ভুত বাজার’ বলে সমালোচনার মুখোমুখি হয়েছেন দেশের বর্তমান অর্থমন্ত্রী, এর আগে সমালোচিত হয়েছিলেন শাহ্ এ এম এস কিবরিয়া, তিনি কয়েক ধাপ এগিয়ে বলেছিলেন ‘আমি শেয়ার বাজার বুঝিনা’। সমালোচনা আগে যারা করেছিলো আর বর্তমানে যারা করছে তারা অভিন্ন নয়(ঘোলা পানির মাছ শিকারী আর মিটমিট বুদ্ধিজীবি) আর দুই বারই খতিগ্রস্থ হয়েছে চাল-চুলোহীন লোভী শিল্পপতি(যারা ২ টাকা বিনিয়োগ করে ২০০০ টাকা লাভকে স্বাভাবিক ভাবে আর লোকসানের মুখে পরলে হাইমাউ করে কেঁদে সর্বস্ব হারানোর বিলাপ করে)। অর্থনীতির মৌখিক তত্ত্ব ‘যাকে বলা যায় অর্থনৈতিক ভাষা যা বাংলা বা ইরেজী নয় জটিল অর্থহীন মিশ্রিত ভাষা’ যারা আওরান তারা ঠিকই গণমাধ্যমে সময় দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছেন আর নিজেদের তৈলাক্ত চেহারা দেখাতে পেরে গর্বিত হয়েছেন। তাদের বিশ্লেষন শুনে আতঙ্কিত হয়ে পরি কারন দেশ ও মানুয়ের দূর্দশার সাথে তাদের আচরনের কোন মিল খুঁজে পাওয়া যায়না। তারপরও অসম্ভবের দেশে এরা বেশ মূল্যবান, তাদেরই পরামর্শ অথবা সমালোচনায় প্রভাবিত হয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন যার মধ্যে ‘শেয়ার বাজার স্টাবিলাইজেশন ফান্ড’ নামক পাঁচ হাজার কোটি টাকার একটি ফান্ড গঠন করার পদক্ষেপ অন্যতম, যদিও এই উদ্দোগের সামনের দিকে যে লোমশ ব্যক্তির আনাগোনা দেখা যায়-সন্দেহ জনক মনে হয় তাকে, আচরনগত দিক বিশ্লেষন করলে বোঝা যায় শেয়ার বাজার পতনের পেছনে তার পরামর্শগত ও কৌশলগত অবদান রয়েছেন। যদিও এর আগে অর্থের প্রবাহ বাড়িয়ে পতন রোধ কারা যায় নি, তারপরও এ ধরনের কার্যক্রম গ্রহনের পেছনে মূল কারন দেশের ব্যাংক ব্যবস্হাকে তথা পুরো অর্থনীতিকেই গতিহীন করে দেওয়া। ইতিপূর্ব গৃহিত সরকারি কোন অর্থনৈতিক উদ্দোগই শেয়ার বাজারের পতন ঠেকাতে পারেনি তাই বুঝতে বাকি থাকেনা এই সমস্যা অর্থনৈকিতক নয়, এর সাথে রাজনৈকিতক সুধার যোগাযোগ রয়েছে।

গত ডিসেম্বরের আগ পর্যন্তও শেয়ার বাজার ছিলো ব্যক্তিশ্রেনীর বেশির ভাগ বিনিয়োগ কারিদের জন্য দৈনন্দিন আয়ের এক অন্যতম মাধ্যম, যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে শেয়ারের দাম বাড়লে তা বিক্রি করে খুবই দ্রুত লাভের আশায় কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের বাস্তব কারন হচ্ছে লভ্যাংশ অর্জন এবং এর সময় কাল হবে দীর্ঘমেয়াদী। আর লভ্যাংশ অর্জনের জন্য বিনিয়োগ করতে হলে তাদের প্রয়োজন প্রতিষ্ঠানের পোর্ট-ফলিওকে বিশ্লেয়ন এবং সে অনুযায়ী বিনিয়োগ, যদিও সে যোগ্যতা সাধারন বিনিয়োগকারীদের বেশির ভাগেরই নেই,মুষ্টিমেয় কিছু লোকের এই গাণিতিক ক্ষমতা আছে যারা এই পতনের সাথে জড়িত। তারা শেয়ার বাজারের এই পতনের মাধ্যমে রাজনৈতিক ভাবে তাদেরে দৃষ্টিতে ‘কাফের’ মুক্ত করতে চাচ্ছে বিনিময়ে তারা ন্শ্চিত করছে বায়বীয় হুর আর বাস্তব অর্থের প্রবাহ। এই সব মেধাবিরা ‘অর্থের সময় মূল্যে’র ব্যবহার জানে তাই অতিমূল্যায়িত এবং সময়ের তাগিদে অবমূল্যায়িত শেয়ারের বিনিময়ে কাঙ্খিত পরিমান অর্থ তারা সময়মত কিভাবে তুলে নিতে হবে সে কৌশল তারা আয়ত্ব করেছে যখন রাজনৈতিক নেতৃত্বের এক পক্ষ লিপিষ্টিক,হলুদ-গোলাপি শাড়ি, বায়ুভবন/মহল আর সিঙ্গাপুর মালোশিয়ায় অন্যের নামে করা ক্রেডিট কার্ডে মার্কেটিংয়ে ব্যস্ত আর অন্য পক্ষ ক্ষমতায় যাওয়া নিয়ে চিন্তিত।

শেয়ার বাজারে পতন শুরুর প্রথমিক সময়টার দিকে একটু দৃষ্টি দিলে আমরা দেখতে পাবো তখন অর্থনৈতিক পরিবেশ মোটামুটি স্বাভাবিক ছিলো, কিন্তু বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক পরিবেশে এক নতুন মাত্রা যোগ হয়, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের বোরখা সমেত আটক করা হয়। তখন স্বাধীনতা বিরোধী এবং নির্দিষ্ট ইস্যু বাস্তায়নের জন্য যেসব দলের সৃষ্টি হয়েছে তারা এই বিষয়টিকে মেনে নিতে পারে নি, আবার বিষয়টি নিয়ে আন্দোলনের জন্যে ঐ সময়কেও উপযুক্ত ভাবেনি, কারন তখন অন্য কোন রাজনৈতিক ইস্যু ছিলো না যার কারনে মানুষকে অন্দোলনে সম্পৃক্ত করতে পারবে। কিন্তু এখন বিচারের আন্তর্জাতিক মানের নামে তারা সরাসরি এই বিচারের বিরোধীতা করছে। কারন দলীয় সুবিধা ভোগী গোষ্ঠীর সাথে সাথে যারা শেয়ার বাজারে ক্ষতিগ্রস্হ হযেছে তারাও নিবেদিত ভাবে সরকার বিরোধী আন্দোলনে যোগ দিবে এই আশায় যে এই দল ক্ষমতায় গেলে তাদরে হারানো পুঁজি আবার ফেরত পাবে। বাঙালি জাতী কোন সময়ই এতটা মেধাবী ছিলোনা যে তারা পরিস্থিতির সঠিক ব্যাখ্যা দিতে পারবে, যাদের কারনে তারা নিঃস্ব তাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের জীবনকে বিপন্ন করে তুলবে আর কিছু দিন বাদেই।


দেশের স্হিতিশীলতার স্বার্থে এবং বাস্তব দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে সরকারের উচিত সততার সাথে শেয়ার বাজার পতনের পেছনে রাজনৈতিক ভাবে যারা কলকাঠি নাড়ছেন তাদের মুখোশ জনগনের সমনে তুলে ধরা, যা খুবই সম্ভব সন্দেহজনক প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেনীর বিনিয়োগকারীদের বিও একাউন্ট ও ব্যাংক হিসাব বিশ্লেনের মাধ্যমে। দেশের শেয়ার বাজার যখন অর্থহীন ভাবে ফুঁলে ফেঁপে উঠেছিলো তখন যারা এর কুপ্রভাব বুঝতে পারেনি আর যারা তা বুঝতে পেরে এর কুফলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে লালন করেছে তাদের কথায় নয় সরকারকে এই উদ্যোগ নিতে হবে দেশপ্রেমের প্রেরনায় উদ্ভুদ্ধ হয়ে, যদিও কাজটি সহজ সাধ্য নয় কারন সরকারি পৃষ্ঠপোষকতা এবং মেধাহীনতার কারনে বাংলাদেশের অর্থনীতির বড় অংশ এখন ধর্মীয় রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রনে। এই বলয় থেকে বেড় হয়ে আসতে হবে না হলে একদিন আবারও উদ্বাস্তু হয়ে দেশে দেশে ঘুরতে হবে, তখন করার আর কিছুই থাকবেনা লাঞ্ছিত হওয়া ছাড়া।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×