
চেতনাপ্রেমীদের আজকাল উপচে পড়া ভীড়।
বাসে, ট্রাকে, লঞ্চে কোথায় নেই এরা!
ভুল হউক, শুদ্ধ হউক; নৈতিক হউক, অনৈতিক হউক;
ভিন্নমত পোষণ করেছেতো তো হয়েছে চেতনার চুলকানী।
চেতনার লাইনে এসে হাজারটা ভুল করেন, কোনো সমস্যা নেই, কোনো ত্রুটি নেই। বাহবা আপনার জন্য অপেক্ষা করছে।
চেতনার পক্ষে কথা বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আন্দোলনকারী জনাব ইমরান এইচ সরকার।
তবে তার প্রয়োজন ফুরোতেই কীভাবে তার চেতনার ...... অমিতাভবচ্চনের চুলকানীর মলম লাগানো হয়েছে, তাও আমরা দেখেছি।
ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত আর শহীদদের রক্তে কেনা স্বাধীনতা। তাই সাবধান মুক্তিযুদ্ধের বিপক্ষে কারো অবস্থান নয়, এটা আমরা মানি মানতে বাধ্য।
তো ভাই, কথা হয়েছে কি, চেতনাটা কি শুধু মুক্তিযুদ্ধের ক্ষেত্রেই গর্জে ওঠে কারো কারো। তবে কী চেতনার .......... ক্ষেত্র বিশেষেই ফোঁসফোঁস করে।
একটা ছোট গল্প শেয়ার করতে ইচ্ছে হচ্ছে তাই করলাম।
একবার এক প্রবাসী দেশে ফিরেছে। তো দেশে ফেরার পর সে তার মা বাবা, ভাই বোন কে বিদেশ থেকে আনা উপহার সামগ্রী দিচ্ছে। এদিকে স্ত্রী স্বামীর জন্য খাবার রান্নায় ব্যস্ত।স্ত্রী তার শ্বশুর শাশুড়ী বা অন্যন্যদের সামনে এসে স্বামীর সাথে কথা বলা বা তার জন্য কি এনেছে, একথাটাও জিজ্ঞেস করতে পারছেনা লজ্জায়।
তো যথারীতি রাতে ছেলের মা ও বোন তাকে সুন্দর করে খেতে দিলো।।
খাওয়া শেষ করে যখন শোয়ার প্রস্তুতি নিলঃ
তখন স্ত্রী বললঃ তোমার সাথে রাতের জন্যই কি আমার কথা মনে হলো?
তো ভাই, ঐ একটাই কারণে কী চেতনা জেগে উঠে???
মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে??
৯৯% মুসলিমের দেশে ইসলামের বিপক্ষের শক্তির বিপক্ষে কারো চেতনা জেগে উঠা কি আসলেই জঙ্গীবাদ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




