একটি হুতোম পেঁচা...।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাড়ির আম গাছে ২ টি হুতুম পেঁচা রোজ রাতে ডাকাডাকি করতো। প্রায় রাতেই খুব মনযোগ দিয়ে তাদের কথোপকথন বোঝার চেষ্টা করতাম। মাঝে মধ্যে টর্চলাইট নিয়ে বের হয়ে পাখি দুটোকে দেখতাম। গত রাতে ও ঠিক শুনেছি হুতুম পেঁচার ডাক। ঠিক যেন আগের সেই
নিশুতি রাতে ডাকা সেই শব্দটি আর নেই। রাতজাগা পাখি গুলোও কি ভুলে গেছে কিভাবে আহারের সন্ধানে রাত জেগে ডাকতে হয়? অনেক জিঘাংসা নিয়ে বের হলাম ঘর থেকে। টর্চলাইট টা অন করে গাছের ডালের দিকে ধরলাম। কিন্তু আজ একটি পাখি দেখা যাচ্ছে! টর্চলাইটটা এদিক ওদিক ঘোরালাম। হঠাৎ দেখতে পেলাম, আম গাছটার গোড়ায় - মাটিতে একটি পেঁচা পড়ে আছে। আমার কেন জানি একটু খারাপ লাগলো! গাছের গোড়ায় গিয়ে পাখিটাকে নেড়েচেড়ে দেখলাম। নাহ, সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে অনেক আগেই। আমি আসলে বুঝতে পারিনি, ডালে বসে থাকা পেঁচাটি তার সঙ্গী হারিয়েছে। তাই আজকের রাত জেগে সময় পার করা এখন নিয়তির একটি শৃঙ্খল মাত্র। হয়তো কাল পেঁচাটি আর কোনো ডাকাডাকি করবে না। তার সঙ্গীর বিদায় তাকে এতটাই ব্যথা দিচ্ছে, পাখিটি রাত জেগে ডাকাডাকি তো থাক, বেঁচে থাকার শেষ আশাকেও নিঃশেষ করে দিচ্ছে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন