
“সহীহ হাদিস” নামক বিশাল ফেসবুক পেইজটিতে শেয়ার করা ছবিটি হয়তো শত শত ভ্রাতা-ভগিনী শেয়ার করেছেন ইসলামের খেদমত করবার তরে। কিন্তু কতজন ধরতে পেরেছেন কিংবা পারবেন এটি আসলে জামি’ঈ তিরমিযীর 935 নম্বর হাদিসই নয়। আন্দাজি নাম্বার বসানো হয়েছে!
অবশ্য তিরমিযীর শরীফে অন্যস্হানে এই ধরণের একটা হাদিস রয়েছে। যদি ধরে নেয়া হয়, সেই হাদিসই দেয়া হয়েছে, নাম্বার ভুল হয়েছে। তাহলেও প্রশ্ন আছে। আলেম ছাড়া কে বুঝবে, সেটারও অর্থ বিকৃত করা হয়েছে!
দেখুন সেই হাদিসের মূল পাঠ এবং তার অনুবাদঃ
لا تلجوا على المغيبـات فإن الشيطان أحدكم يجرى كمجرى الدم-
অর্থ ‘’তোমরা এমন নারীদের নিকট যেওনা, যাদের স্বামী বাহিরে থাকে। কেননা শয়তান তোমাদের শিরায় রক্তের মত প্রবাহিত হয়।”
(অধ্যায়ঃ كتاب الطلاق والرضاعة, হাদিস নং 1172)
এখানে “المغيبـات” শব্দের অর্থ “বাহিরে থাকা/অনুপস্থিত’’। কিন্তু “বিদেশ” বললে স্বাভাবিক ভাবে তেমন পার্থক্য না দেখা গেলে অনেক অনেক পার্থক্য আছে। ‘’অনুপস্থিত’’ এবং “বিদেশ” দ্বয়ের পার্থক্য বুঝতে কারো তেমন বেগ পাওয়ার কথা নয়। এগুলোকে হালকা ভাবে নেয়া খুবই ঝুঁকিপূর্ণ। এভাবেই মূলতঃ হাদিসের বিকৃতি ঘটেছে বলে ইতিহাসে বহু নজির মিলে।
●এখন প্রশ্ন আসতেই পারে, “আমরা সাধারণ মানুষ! কেমনে বুঝবো কে ঠিক বলছেন আর কে বেঠিক, কোন জন সত্য বলছেন আর কে মিথ্যা?”
এর উত্তরে শুধু এটুকু বলা যায়, আপনার বিবেককে জিজ্ঞেস করুন, কে সঠিক আর কে না খুঁজে পাবেন।
একজন ডাক্তারের প্রেসক্রিপশন মানার পূর্বে আপনি তার সাইনবোর্ড পড়েন, কোথা থেকে ডিগ্রী এনেছে তা দেখেন, এখন কোন হাসপাতালে চাকরিরত আছে তা খুঁজেন। রাস্তায় দাঁড়ানো ক্যানভাসার যদি হাসপাতালে কর্মরত ডাক্তারের ভুল ধরে ফাজলামি করে, আপনি ক্যানভাসারকে উন্মাদ বলবেন।
অথচ ইসলাম বিষয়ে কারো কথা শুনার আগে তার ব্যাকগ্রাউন্ড দেখতে মন চায় না! অনলাইনের সত্য মিথ্যা মিশ্রিত আল হাদিসের নামে জাল হাদিস শুনে যুগ যুগ হাদিস গবেষণায় ন্যস্ত আলেমদেরকে গালাগালি করতে একবারও কি ভাবতে ইচ্ছে করে না!!!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





