somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কড়াকড়ি এবং কাড়াকাড়ির কবলে নববর্ষ

৩০ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুয়ারে আরেকটি ঈসায়ী বর্ষ। কেউ বর্ষকে বরণে ডাক দিচ্ছেন; কেউ বরণ বারণে হাঁক দিচ্ছেন। কেউ ভাসতে চান, কেউ বাঁচতে চান। কারো জন্য এটা celebrating time; কারো জন্য disgusting time। কেউ বলেন- let's masty, কেউ ভাবেন- that's nasty।

এই দুখানা মতের মধ্যখানে দাঁড়িয়ে নিজেকে কয়েকটা প্রশ্ন করলেই নববর্ষে করণীয় এবং বর্জনীয় বিষয়ে ফাতওয়ার কিতাব ঘাটতে হবে না।

(এক)
যারা সেলিব্রেশনের নামে সকল প্রকার কুকীর্তিকে প্রায় জায়েযের পর্যায়ে নিয়ে গেছেন, তারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন-
“থার্টিফার্স্ট নাইট” একটি বছর আগমনের সুখ নাকি আরেকটি বছর গমনে দুঃখ। একটি বছর এলো- এটা আনন্দের নাকি আরেকটি বছর গেল-সেটা আক্ষেপের?
এর উত্তর পেয়ে যাবেন যখন একটি বছরের মূল্য কষতে পারনে।

একটি বছর কী? একটি বছরের যোগ বিয়োগে কী আসে যায়?
পাবলিক সেক্টরে চাকরি-প্রত্যাশী একজন গ্রেজুয়েশন সমাপ্ত করা যুবককে জিজ্ঞাসা করুন, একটা বছরের বিয়োগ তার উপর কত ভাগ টেনশন আর হুতাশন বাড়িয়ে দিয়েছে। কিংবা বিবাহ উপযুক্ত একটি মেয়ের জীবনে একটা বছরের যোগ, তার পরিবারের উপর কতগুণ মানসিক চাপ বাড়িয়ে দিয়েছে, তার পিতা/ভাইকে জিজ্ঞাসা করুন।

আপনার জীবনের একটি বছর সেই চাকরি প্রত্যাশী যুবক কিংবা বিবাহ উপযুক্ত মেয়ের চেয়ে কোন অংশে কম গুরুত্বের? আপনাকে কি থার্টিফার্স্ট নাইট স্মরণ করিয়ে দিচ্ছে না, মহাকালের অতল গহ্বরে একটি মহামূল্যবান সনের বিলীন হয়ে যাওয়া! পাশাপাশি পহেলা জানুয়ারী ধাক্কা দিয়ে জানাচ্ছে না, মহাবিচারের দিনে মহানের সম্মুখে দাঁড়াবার দিকে আরেকটু অগ্রসর হওয়া!

তাহলে বিশ্বাস-সম্মৃদ্ধ অন্তর আর মগজ-সম্মৃদ্ধ মস্তকধারীদের জন্য কি উচিত নয় যে, এই নববর্ষে আগ-পিছ নিয়ে ভেবে, বিগত একটি বছরের নিয়ামতের জন্য প্রতিপালকের কৃতজ্ঞতা প্রকাশ করতঃ গত বছরের পাপের জন্য ক্ষমা এবং আগত বছরে হিদায়াত-সমেত সুস্থ জীবন কামনা করা!
(অবিশ্বাসীদের কাছে ক্ষমা চাই।)

(দুই)
যাঁরা “কুল্লু হারাম” বলে ফাতওয়া দিচ্ছেন, দয়া করে বলুন-
আপনারা তো সবকিছুই ঈসায়ী সনের সাথে করেন। জন্ম কিংবা মৃত্যু, বিবাহ কিংবা চাকরি-সবই ঈসায়ী সনে গুনেন, তাহলে কেন আপনি একটি বছরের গমনে আর আগমনে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না?

নববর্ষ উপলক্ষে সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা এগুলো কি হারাম?? হলে, কারণ কী এবং না হলে, বারণ কি?

☆যা কিছু অবৈধ, তা ঈদে করলে যেমন অবৈধ, নববর্ষে করলেও তেমন অবৈধ।]
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×