সিলেটে সুরঞ্জিতকে জুতা প্রদর্শন
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটে সুরঞ্জিতকে জুতা প্রদর্শন
সিলেট: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির আন্দোলনে সংহতি প্রকাশ করতে এসে জুতা প্রদর্শনের শিকার হলেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত।রোববার রাত নয়টা ১৩ মিনিটে তিনি সংহতি প্রকাশ করতে এলে জনতা তাকে জুতা প্রদর্শন করে। এ সময় জনতা ‘কালো বিড়াল, কালো বিড়াল’-বলে স্লোগান তুললে মন্ত্রী দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরতদের সংহতি জানাতে আসেন সুরঞ্জিত। তিনি বেশ কিছু সময় সড়কে দাঁড়িয়ে থাকলেও আন্দোলনরতরা তাকে সম্মান প্রদর্শন করেননি এমনকি কথা বলতেও দেননি।তবে দু-তিন মিনিট পর উপস্থাপক মাইকে মন্ত্রী আগমন ও সংহতি কথা জানালে জনতা উত্তেজিত হয়ে উঠে। এসময় তারা ‘কালো বিড়াল, কালো বিড়াল’ বলে স্লোগান তোলে ও জুতা প্রদর্শন করে।একপর্যায়ে মন্ত্রী আন্দোলনরতদের কাছ থেকে দ্রুত সরে যেতে বাধ্য হন।ঘটনার অপর এক প্রত্যক্ষদর্শী জানান, অবস্থা বেগতিক দিকে যাচ্ছে দেখে উপস্থাপক রোববারের অবস্থান সমাপ্ত করে এসময় চলচ্চিত্র প্রদর্শনীর ঘোষণা দেন।এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা জগৎজ্যুতি তালুকদারসহ আওয়ামী লীগ নেতারা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন