somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের সবাই বিকৃত মস্তিষ্কের: ফরিদ মাসঊদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতের সবাই বিকৃত
মস্তিষ্কের: ফরিদ মাসঊদ

নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বাংলাদেশ ওলামা-মাশায়েখ পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ বলেছেন, “জামায়াতে ইসলামের সঙ্গে যারা যুক্ত তারা সবাই ‍বিকৃত মস্তিষ্কের মানুষ। তারা ইসলামকে বিকৃত করেছে, ধর্মের অপব্যবহার করেছে। এজন্যে তাদের বিচার করতে হবে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচারে গণস্পৃহা: সাম্প্রতিক নতুন প্রজন্মের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা মাসঊদ বলেন, “জামায়াতে ইসলামী হলো সাঈদী, নিজামী, মুজাহিদী, কাদের মোল্লা তৈরির কারখানা। তাই এখন শুধু তাদের ফাঁসি দিলেই হবে না। তারা যেন আর নতুন করে এদের মতো আর কাউকে তৈরি করতে না পারে সেজন্যে জামায়াতে ইসলামী নামের ওই কারখান বন্ধ করতে হবে।”

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “শহীদ জিয়ার দল হয়েও আপনারা এদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এর মাশুল আপনাদেরকেই দিতে হবে।”

তিনি বলেন, “তারা বিএনপিকে ব্যবহার করেছে তাদের স্বার্থের জন্যে। বিএনপি ছাড়া অচল। তারা যদি বিএনপি ছাড়া নির্বাচন করে সারা দেশে একটিও আসন পাবে না।”

কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি বলেন, “তরুণ প্রজন্মের যে জাগরণ সৃষ্টি হয়েছে আমি এটাকে প্রত্যাশা বলবো না, এটা প্রত্যাশার চেয়ে বেশি।”

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইবুনালের বিচারকদের উদ্দেশে তিনি বলেন, “সাঈদীর বদ-দোয়ায় ভয় পাবেন না। তিনি জালেম তার বদ-দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। আমি কোরআন ও হাদিসের আলোকে বলছি, আপনারা ভীত না হয়ে ন্যায়বিচার করুন।”

সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সাইফির সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ, রামপুরা জামে মসজিদের খতিব আব্দুর রহিম, দৈনিক প্রভাতের নির্বাহী সম্পাদক শাহাদৎ হোসেন ও ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×