বাংলা Lyrics : বাংলায় খুঁজে নিন গানের কথা
কিংবা ধরা যাক, অফিসেই যাচ্ছেন, পথিমধ্যে জ্যামে হোক বা যেখানেই হোক কোন গান পছন্দ হয়ে গেল। অবসরে গানটি আর গানের কথাগুলো সংগ্রহ করার ইচ্ছে হলো আপনার। সার্চও দিলেন, দেখা গেল অনেক ঘেঁটে ঘেঁটে যা পেলেন বেশিরভাগই ইংরেজীতে বাংলিশ অবস্থায়, বা পেলেও অগোছালো বড্ড।
মনমেজাজ খানিকটা বিগড়ে যেতেই পারে। যা হোক, মন মেজাজ বিগড়ানো কমাতে গেলেন ইউটিউবে গান খুঁজতে। সেখানে গিয়েও আরেক ঝামেলা, একই নামে কত গান, দেখা গেল আসলে হয়তো আপনার কাঙ্খিত গানটিই নয়, কিংবা গান পেলেও মিউজিক ভিডিও ম্যাচ করে না। আরো কত্ত কিছু!!!
এইসব ঝক্কি ঝামেলা দূর করে আরো সহজে বাংলা গানের লিরিকস খুঁজে দেয়ার কাজটি শুরু করেছে বাংলা Lyrics।
মোটামুটি স্বতন্ত্রতা বজায় রেখেই ইউজারদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে সাইটটি। বিশাল বর্ননায় না গিয়ে না হয় এর মূল বৈশিষ্ট্যগুলো দেখে নেইঃ
ক) সম্পূর্ণ বাংলায় এবং ইউনিকোড ভিত্তিক সাইট। কাজেই সবগুলো লিরিকস পাওয়া যাবে বাংলাতেই।
খ) প্রতিটি গানের মিউজিক ভিডিও দেখার সুবিধার জন্য সাথে ভিডিও (যদি থেকে থাকে) / ইউটিউব লিং এমবেডেড করে দেয়া আছে।
গ) গানের লিরিকস এর পাশাপাশি গানটির বিভিন্ন তথ্য (সুরকার, গীতিকার, এ্যালবাম নাম, প্রকাশকাল, শিল্পী ইত্যাদি)
ঘ) গানগুলো গানের ধারা অনুযায়ী ভাগ করা রয়েছে। আপনি চাইলেই আপনার পছন্দমত ক্যাটাগরীর গানের লিরিকসগুলো খুঁজে নিতে পারবেন।
ঙ) সাবস্ক্রিপশনের মাধ্যমে ই-মেইলেই লিরিকস পাওয়ার সুবিধা।
সাইটটিতে এখন পর্যন্ত অবদান রেখে যাচ্ছেন গুটি কয়েকজন। এখানেই শেষ নয়, বাংলায় হাজার হাজার গান রয়েছে। সবগুলোর লিরিকস আপডেট করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার, বেশ কষ্টসাধ্য। চাইলে এবং সম্ভব হলে আপনিও অবদান রাখতে পারেন এই সাইটটিতে লিরিকস সাবমিট করে। নতুন লিরিকস সাবমিট করার জন্য আপনাকে নিবন্ধন করতে হবে, এবং নিবন্ধন যতটা সম্ভব সহজ করার জন্য রয়েছে ফেসবুক/টুইটার কানেক্টের সুবিধা যাতে করে আপনার ফেসবুক বা টুইটার একাউন্ট থেকেই নিবন্ধন সেরে ফেলতে পারেন মূহুর্তেই।
সাইটটি ঘুরে আসার আমন্ত্রন, কিংবা সাইট সম্পর্কিত যে কোন ধরনের ফিডব্যাক জানানো কিংবা বাংলা Lyrics এ অবদান রাখার জন্য নিমন্ত্রন রইলো http://vzturl.com/ge93 এ।
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব
আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।