somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনই সময় রুখে দেয়ার: আপনার একটু সচেতানতাই পারে একটি সুন্দর সবুজ পরিবেশ উপহার দিতে।

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্যাকেট দুধে ক্ষতিকারক অ্যালড্রিন। গতকাল দুপুরের দেশের প্রথম সারির একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রধান শিরনাম।খবরটা আমি দেখে মোটেও অবাক হইনি। কেন জানেন? এটা আসলে অনেক দেরিতেই ধরা পরল।আরও অনেক আগেই এটা আমাদের বের করা উচিৎ ছিল। শিরনামটি থেকে প্রতীয়মান যে আমরা জাতি হিসেবে কতটা অসচেতন ও মূর্খ। ইকোলজিকাল ফুড কি আমরা এখন অনেকেই ধারনাও করতে পারিনা অথচ ইউরোপে এখন লোকজন শপিং এ গেলে আগে খুজে বের করার চেষ্টা করে তিনি যে খাবারটা কিনেছেন তা ইকলজিকালি সেফ কিনা? এমনকি অধিক মূল্য দিয়ে হলেও। মানছি আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট আমাদের সেটি করার প্রধান অন্তরায়। তাই বলে কি আমরা এইটুকু বিবেক দিয়ে কাজ করতে পারিনা। যে অ্যালড্রিন সারা পৃথিবীতে এমনকি বাংলাদেশেও নিষিদ্ধ হয়েছে আর বহু বছর আগে, সেই অ্যালড্রিন কি করে আমাদের বাজারে পাওয়া যাচ্ছে? অ্যালড্রিন এমন এক বিষ যার সাইন্টিফিক নাম 1,2,3,4,10,10-hexachloro-6,7-epoxy-1,4,4α,5,6,7,8,8α-octahydro-1,4-endo,exo-5,8-dimethanonaphthalene। অরগানো ক্লোরনেটেড গ্রুপের এই কীটনাশকটি ১৯৮৫ সালের কীটনাশক আইনে নিষিদ্ধ করা সত্তেও কিছু আসাধু ব্যবসায়ীর কারনে এখন এটি গ্রামে/ গঞ্জে পাওয়া যাচ্ছে। যদিও জেনেভা সম্মেলনে এটি ব্যবহার মারাত্মক অপরাধ বলে গণ্য।কারন এটি মানব ও প্রানিকুলের মারাত্মক স্বাস্থ্যহানি সহ পরিবেশের বাস্তুসংস্থানের উপর মারাত্মক ক্ষতির কারন। ২-৪ ডি গ্রুপের এই কীটনাশক অতি দ্রুত কাজ করে বলে আমাদের দেশের অশিক্ষিত কৃষকরা খুব সহজেই এটি ব্যবহার করে। কিন্তু এর রেসিডিউয়াল ইফেক্ট মারাত্মক।

চিত্রঃ যেভাবে এই কীটনাশক এর ভয়াবহতা ছড়ায়।(উইকিপিডিয়া)
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই কীটনাশকের ক্রীয়া প্রায় ২০-২২ বছর অব্দি থাকে। যা পরবর্তীতে প্রয়োগকৃত স্থানের আশেপাশের এলাকা, গাছপালা, ঘাস, এমনকি পুকুর বা নদীর পানিতে মিশে এর প্রভাব বিস্তার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলশান আরার সাম্প্রতিক প্রকাশিত (২০ ফেব্রুয়ারি ২০১৪)একটি অভিসন্দর্ভে দেখা গেছে, বাংলাদেশের রংপুরের তারাগঞ্জের পানিতে এই অর্গানো ক্লোরিনেটেড গ্রুপের উপস্থিতি। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের জরিপে দেখা যায়, বাংলাদেশে বিগত এক দশকে কীটনাশকের ব্যবহার বেড়েছে প্রায় ২১% যা ৯০ দশকের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি হারে। অথচ উন্নত বিশ্বে কীটনাশকের কথা মাথায়ই আনেনা। তাদের দেশের কৃষির সিংহভাগ ব্যয় হয় শুধু গবেষণার কাজে, কিভাবে পরিবেশ বান্ধব (বায়োলজিক্যাল কন্ট্রোল অ্যাকশন) তৈরি করা যায়। অথচ আমাদের দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র মাস্টার্স ছাত্রছাত্রীদের গবেষণার জন্য কোন বাজেট নেই কিংবা থাকেলেও তার বাস্তব প্রয়োগ নেই। বিশ্ববিদ্যালয়য় মঞ্জুরি কমিশন এই ব্যপারে উদাসীন। আর সরোকারের সহযোগিতার কথা নাইবা বললাম। যততুকু কাজ হচ্ছে কিছু বেসরকারি দাতা সংস্থা ও এন,জি,ও। কিন্তু আমরা আমাদের নিজেদের মরন নিজেরাই ডেকে আনছি। ভয়াল এই পরিবেশহানির হাত থেকে বাঁচার প্রধান হাতিয়ার সামাজিক দায়িত্ববোধ/মূল্যবোধ ও পরিবেশের বিরূপতার সচেতনতা সৃষ্টি করা। ইকোলজি/ পরিবেশ বান্ধবতা বিষয়ে বিষদ ধারনা দিয়ে দক্ষ কৃষি কর্মকর্তার মাধ্যমে সামগ্রিক কৃষক পর্যায়ে এর ভয়াবহতার বার্তা পৌঁছে দেয়া। এখনই সময় রুখে দেয়ার। আসুন নিজে সচেতন হই অন্যকে সচেতন করি।
ফয়সাল কবির।
লেখকঃ পি,এইচ,ডি শিক্ষার্থী (ইকোলজিকাল সাইন্স)।
ডায়েগু, কোরিয়া।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৪ রাত ৮:১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×