somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শবে বরাতের সঠিক তাৎপর্য

০২ রা জুন, ২০১৫ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শবে বরাত নিয়ে যে মতবিবাদ রয়েছে সেটা খতিয়ে দেখতে গিয়ে আমি যা পেলাম তা আজ সবার সামনে তুলে ধরলাম। যদি অনিচ্ছাকৃত কোন ভূল হয়ে থাকে দয়াকরে শুধরে দিবেন। আমাদের দেশে শবে বরাতকে বিশেষ মর্যাদায় পালন করা হয় যদিও পবিত্র কুরআনের কোথাও শবে বরাত সম্পর্কে সরাসরি কোন আয়াত নেই। অনেকেই সূরা দুখানের একটি আয়াতকে অনেকেই ভুলভাবে ব্যখ্যা করে থাকেন। সেখানে বলা হয়েছে, ইন্না আংজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন অর্থাৎ নিশ্চয়ই আমি এই কুরআনকে নাযিল করেছি একটি বরকতময় রাতে এবং ঐ রাতেই আমি প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করি। এখানে বরকতময় রাত বলতে আসলে লাইলাতুল কদরকে বোঝানো হয়ছে। যদিও অনেক দূর্বল শায়েখে হাদিসগণ একে শবে বরাতের রাত বলে বর্ণনা করেন যা সঠিক নয়। তাহলে এই ভাগ্য নির্ধারণের রাত কোনটি? এটি নিশ্চিতভাবে লাইলাতুল কদর। এ সম্পর্কে একটি পূর্ণ সূরা রয়েছে, আল কদর। আমি একে নাযিল করেছি শবে-কদরে।শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। তবে শবে বরাত সম্পর্কে কিছু দায়ীফ হাদিস সমূহ তুলে ধরা হল হযরত মুআয ইবনে জাবাল বলেন, রাসূলে করীম ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে তাঁর সৃষ্টি কূলের দিকে ( রহমতের ) দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পরায়ণ ব্যক্তি ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।(বায়হাকি, ৩/৩৮০)। আরও একটি দায়ীফ হাদিস হল এ রাতে আল্লাহ তাআলা অধিক পরিমাণে জাহান্নামবাসী লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এমনকি কালব বংশের বকরীগুলোর লোম সমপরিমাণ গুনাহগার বান্দা হলেও। (মিশকাত শরীফ-১১৫পৃ)।
অনেকেই শবে বরাতের পরদিন রোজা রাখেন, এক সম্পর্কে বলা মহানবী সঃ সরাসরি শাবান মাসের১৫ তারিখের পর সিয়াম রাখতে নিষেধ করেছেন (তিরমিযি ৫৯০) তবে তারা ইচ্ছা করলে রাখতে পারবেন যারা নিয়মিত ভাবেই প্রতি সপ্তাহে ১/২ দিন নফল রোজা রাখেন।
বিঃদ্রঃহাদিস স্কলারদের মতে, (দায়ীফ হাদীস তথা দুর্বল হাদিসসমূহ আক্বীদার ক্ষেত্রে বর্জনীয়)

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×