বারবার তোমার কথা মনে পড়ে
কতবার চেয়েছি তোমায় ভুলে যেতে ,
যতবার এটা চেয়েছি ততবারই বরং
তুমি ফিরে এসেছিলে তোমার প্রবল ব্যক্তিত্বকে সাথে নিয়ে ...
এই সেই ব্যক্তিত্ব যার জন্য আমি আজও
তোমার মুখোমুখি হতে পারিনি ।
অথচ এমনতো হওয়ার কথা ছিল না
তোমার চেয়েও অনেক রুপসীকে আমি নানা ঘাটে
জল খাইয়েছি ,কই তাদের তো কোন বাধা দিতে দেখিনি ?
তাদের বলেছি আমি শাড়ি পছন্দ করি
বৈশাখের উৎসবে তারা নানান রঙের শাড়ি পড়ে
আমার সামনে হাজির হয়েছিল ।
তারা চাতকের মত অপেক্ষা করত কখন আমি
মুখ ফস্কে আমার পছন্দের কথা বলে ফেলি
তাই হয়ত একদিন কেউ শুনে ফেলেছিল
আমার প্রিয় ফুল দোলনচাঁপা ।
তারপর সেদিন থেকে সেই রমণীটি
প্রতিটি চিঠি কিংবা খুদে বার্তায় আমায়
ভালবাসা নিবেদন করত দোলনচাঁপার প্রতীক দিয়ে
আর সেদিন থেকেই সে গোলাপকে ছুঁড়ে ফেলে দিয়েছিল
নিকৃষ্ট কোন আবর্জনা ভেবে ।
আর একবার মনের ভুলে বলে ফেলেছিলাম
হিল পড়া মেয়েদের অন্যরকম লাগে
সেটা শুনেই সদ্যই প্রথম প্রেমে পড়া কিশোরীটি
সারা রাত নির্ঘুম থাকার উত্তেজনা নিয়ে
হাজির হয়েছিল আমার সামনে রক্ত জবার তীব্র কামনার
কিংবা নিষ্পাপ ভালবাসার লাল চোখ নিয়ে ।
“তুমি”, তুমি কি জানো কেন ???
এটা শুনতে, সে যে হিল পড়ে আমার সামনে এসেছে,
এখন তাকে কেমন দেখাচ্ছে ...
আমি শুধু আমার চোখ দিয়ে হেসেছি কিন্তু
তেমন কিছুই বলেনি ।
অথচ তোমার আমার সব কিছুতেই মিল
প্রিয় রঙ কিংবা বিশেষ দিবস গুলোর প্রতীক
তুমি আমি একই কল্পনা করি ।
আমার মত অতটা বাউন্ডুলেপনা না থাকলেও
তুমিও কম যাও না সম সাময়িক নারী সমাজ থেকে ।
দুজনের জীবন সম্পর্কিত ভাবনা গুলো একই
একই পথে তুমি আমি চিন্তা করতে পছন্দ করি
তারপরেও তুমি আমি কেন এত দূরে ???
আমি আজও তোমার চোখ দুটিতে তাকাতে পারিনা
তুমি আমার চোখের ভাষা ধরে ফেলবে বলে ।
মেয়ে আমি না হয় তোমাকে ভালবাসার কথা বলতে না পেরে
অসীম হাহাকারে তোমার আশেপাশে ঘুর ঘুর করি ।
আমি আজও খুঁজে যাচ্ছি তোমাকে তোমার মত করে
আমার ভালবাসার মত করে ।
ভালবাসা “তোমায়” খুঁজছি আমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




