somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই টাকা কিংবা কতগুলো ভাতের স্বপ্ন

১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা ৭:৩০ । মাত্রই মাহমুদকে ভেঙ্গে তার হাতের শেষ পাঁচ STAR KEBAB এ শেষ করে দিয়ে NESCAFE তে এসে বসলাম আমি আর মীম । ক্রমশ ছোট হয়ে আসা কাঠিটি তখনো দু-আঙ্গুলের ফাঁকে বিদ্যমান । কাঠিগুলোর বৈচিত্রহীন চিরন্তন ধোঁয়ায় আমরা অতীতের পিছু টানের কিছু সুখ স্মৃতি রোমন্থন করছিলাম ।
দুই- টাকা দিবেন ,ভাত খাবো । অত্যন্ত নির্লিপ্ত কন্ঠে বলে উঠল মাথায় স্কার্ফ জড়ানো ৭-৮ বছরের এক পথ বালিকা ।
কোন রকম চিন্তা-ভাবনা ছাড়াই বললাম, দুই টাকা দিয়ে কি ভাত পাওয়া যায় ?
বালিকাটি খুব সুন্দর করে গুছিয়ে বললঃ হাতে আছে চার টাকা ,আপনে দুই টাকা দিলে ছয় টাকা হবে । তারপর আরো ছয় টাকা পেলে ১২ টাকায় ভাত খাওয়া যাবে।
বালিকার কথায় সন্দেহ হল, বললাম ঠিক আছে চল,আমরা তোকে ভাত খাওয়াব ।
বালিকার পিছে পিছে আমরা রওনা হলাম। মীম জিজ্ঞেস করল, কোথায় তোমার ভাতের দোকান ? উত্তর আসল এইতো সামনে । “এইতো সামনে ” নাতিদীর্ঘ এই ভ্রমণে আমরা একে একে অতিক্রম করে আসলাম ক্যাপ্টেনস ওয়ার্ল্ড, লায়লাতি, এন্ডারসন আইসক্রিম, অ্যামেরিকান বার্গার ,জেনিয়াল,বাবুর্চি,কড়াই-গোস্ত,স্কাই শেফ। অবশেষে থামলাম ডেকাগনের ঠিক বিপরীতে কতগুলো রিকশার জটের সম্মুখে । যারা একটি ভ্যানকে ঘিরে আছে । স্থির হয়ে থাকা ভ্যানের উপর দুটি ডেগচি আর দু জন খাদ্য বিক্রেতা ।
জিজ্ঞেস করলাম ,ভাত পাওয়া যায় ? আমার কথা শুনে আর আমাকে আর মীম কে দেখে বিক্রেতা অবাক হয়ে গেল । পথ বালিকার কথায় তার চমক ভাঙলে বলল,জ্বী পাওয়া যায় ।
১২ টাকায় ভর্তা ভাত আর ২৫ টাকায় ডিম ভাত (সাথে ভর্তা ফ্রি) । মীম তখন বলল ওকে (পথ বালিকাকে দেখিয়ে) একটা ডিম ভাত দেন আর আমাদেরকে ভর্তা ভাত দেন ।
খুব কাছের আনাম র্যাং গস প্লাজার তীব্র রঙ্গীন আলো এখানে পৌছায় না । তাই স্ট্রীট ল্যাম্পের মিইয়ে পড়া আলো এখানকার একমাত্র ভরসা । সেই আলোয় আমি আর মীম খেতে বসে গেলাম ।চুইয়ে পড়া আলো আর চলমান টয়োটা, নিশান পেট্রোল ,প্রাডো দের ছেড়ে যাওয়া কালো ধোঁয়া আমাদের চোখকে ঝাপসা করে দিচ্ছিল । তাই ভাতের প্লেটের দিকে আমাদের কারো নজর যাচ্ছিল না । তার চেয়ে বরং জাহাজ বাড়ি লাগোয়া লেকের পাশে COUPLE দের চটপটি খাওয়ার দৃশ্য সাইট সিইং হিসেবে বেশ লাগছিল ।
বালিকা এবং আমরা এক সাথে খেতে বসেছিলাম । কিন্তু আমাদের খাওয়া শেষ করে বালিকার সন্ধানে চোখ ফেরাতে দেখি পরিত্যক্ত প্লেট রেখে অনেক আগেই সে চলে গিয়েছে । বুঝলাম “জীবন যখন ক্ষুধার প্রতিশব্দ,পরিশ্রম ছাড়াই এক বেলা উদর পূর্তি সেখানে শেষ কথা নয় ” নীতিতে বিশ্বাসী বালিকা তার পরের বেলার অন্ন নিশ্চিতকরণে বের হয়ে গিয়েছে । অল্প খরচে হাতেম তাই হবার বাসনায় লিপ্ত দুটি মানুষকে ধন্যবাদ দেওয়ার বিন্দুমাত্র কৃত্রিমতা দেখানোর সময় তার নাই ।
যাই হোক ,বিল পরিশোধ করা হল এবং জীবনে এই প্রথম বারের মত আমরা খাদ্য সরবরাহকারীকে কোন রকম টিপস প্রদান থেকে বিরত থাকলাম । কেন থাকলাম জানি না । বরং আজকে লিখতে গিয়ে এই প্রশ্নটা মাথায় বারবার ঘুরঘুর করছিল ।
বিঃদ্রঃ ঈশ্বর থাকেন এই শহরে, ভদ্রপল্লীতে । এখানে তাঁহাকে খুঁজিতে গেলে ধর্মহীনতার উপাধি পাওয়া ছাড়া আর কিছু জুটিবে না ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×