কিরে কি বলিস মনে মনে
কিংবা বিড়বিড় করে ...?
নারে তেমন কিছু না ।
তুই বললেই হবে ,আমি স্পষ্ট দেখলাম
তুই কিছু একটা বলছিস ।
আরে বাদ দে ,কি প্রয়োজনে এসেছিস সেটা বল
দোস্ত আমাকে বলতে পারিস,আমি তোর অনেক কাছের বন্ধু ।
কিরে তুই আবার বিড়বিড় করছিস কেন ?
বললাম তো একবার, কিছু হয়নি
অন্যমনস্ক হলে আনমনে কথা বলার
বাতিক আছে আমার ,এটা তো তুই জানিস ।
সেটা জানি কিন্তু আজকে কেমন যেন মনে হচ্ছে ,
তুই নিজ থেকে না বললে আমি আর বিরক্ত করবো না ।
এরপর অনেকক্ষন ছিল “সে”...
বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আমরা
অনেক কিছু শেয়ার করে আমার সাথে
আমাকে একজন ভাল বন্ধু ভেবে ।
নির্বাক শ্রোতা হয়ে কখনোবা আনমনে
বিড়বিড় করে ...
তার দুঃখের সাথে একাত্ব হওয়ার চেষ্টা করি।
বিদায় নেয়ার মুহুর্তে আবারও
আমার ঠোঁট দুটি কেঁপে উঠে
শব্দহীন যন্ত্রণায় ।
“সে” অবাক বিস্ময়ে বোঝার চেষ্টা করে
আমার অব্যক্ত ভাষা ।
জনম অন্তর্মুখি আমি চেপে যাই তাকে বুঝতে না দিয়ে
কারন আমি জানি এই
পৃথিবীর কাছে আমার শব্দহীন কথামালার
কোন মুল্য নেই ...
তবুও আজ লিখতে বসে আমি বলতে চাই
আমি “তোকে” ভালবাসি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




