somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশ্চুপ রাতের শেষ ভাবনা

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন জানি নিজেকে এখন অনেক ছোট মনে হয়। ২২ বছর পেড়িয়ে যাবার পরও নিজের জগতকে এখন আরো অচেনা মনে হয়। মনে হয় আমি যেন অচ্ছুৎ কিংবা অথর্ব হয়ে এই পৃথিবীতে বিচরন করছি । যদিও নিজেকে অনেক বড় মনের মানুষ দাবী করি তবে মাঝে মাঝে আমার এই দাবীকে নিজের কাছেই অনেক অসাড় মনে হয় ।
সাফল্যের সচারচর সংজ্ঞানুযায়ী নিজেকে কখনো সফল মনে হয়নি । তবুও বেচে থাকার ইচ্ছা আমার সব সময় প্রবল ছিল ।কিন্তু ২০১২ সালে একের পর এক ব্যর্থতায় জীবনের প্রতি সকল আকর্ষন হারিয়ে ফেলেছি । যদিও সকল ব্যর্থতার দায়ভার সম্পূর্ণ আমার ।
নিজেকে সবসময় একটা বৃত্ত হিসেবে কল্পনা করেছি যার কেন্দ্র থেকে পরিধি ,কোথাও কাউকে ঢুকতে দেইনি । সেই বৃত্তে কিভাবে যেন একজন ঢুকে বসে ছিল । তার কোন দোষ দিব না হয়তো আমার কোন ভুলে সে আসন গেড়েছে । ঠুনকো ব্যক্তিত্বে আঘাত লাগবে বলে আজও তাকে আমার অসম্ভব ভাল লাগার কথা বলতে পারিনি । ফলাফল হিসেবে নিজের তৈরি করা কাল্পনিক কষ্টের ভিতর মুক্তিহীন এক পথে হেঁটে চলেছি ।
তথাকথিত দেশের সবচেয়ে শ্রেষ্ঠ এক বিশ্ববিদ্যালয়ে পড়ছি । যে স্বপ্ন দেখে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলাম সে স্বপ্ন ভেঙ্গে যেতে ডিপার্টমেন্টের প্রথম দিনের ক্লাস যথেষ্ট ছিল । তবুও ভেবেছিলাম “যে সহে, সে রহে” তাই মানিয়ে নিতে চেষ্টা করেছি । ফলাফল হিসেবে এখন আমার একাডেমিক জীবন ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে । নিজের জন্য যতটা না খারাপ লাগে বাবা-মা’র জন্য বেশি খারাপ লাগে । কতই না স্বপ্ন দেখেছিলেন তারা ।
খুব স্বাভাবিক ভাবেই দুঃখ ভোলার জন্য সব বন্ধু-বান্ধবীদের আপন করে নিয়েছিলাম । ভেবেছিলাম তাদের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারলে হয়ত কিছুটা সুখ খুঁজে পাব । সব ডিপার্টমেন্টে কিছু বন্ধু থাকবে সে আশায় একটি সংঘঠনের সদস্য হয়েছিলাম । গত ৩ বছর তাদেরকে নিয়ে অনেক সুখ-স্মৃতি অনেক জড়িয়ে আছে ।কিন্তু বিধি বাম । স্বয়ং ঈশ্বর এখানেও বাগড়া দিলেন ।ভাগ্য বিড়ম্বিত হলাম আবার । কিছু মানুষের আচরনে কষ্ট পেয়ে সেই সংঘঠনে যাওয়া বন্ধ হয়ে গেল ।এবারো দায়ভার নিজের বলে মনে করে কাউকে অভিযোগ করা থেকে বিরত রইলাম ।
[যাই নীলকে একটা কল দেই।দেখি ও এখন কি করে । ১ বার,২ বার,৩ বার কল হলেও ও রিসিভ করল না,এই নিঝুম রাতে ভাগ্য আবার তাহার মহিমা দেখাল ]
বোনের বিয়ে হয়েছিল অনেক বড় ঘর থেকে,ছেলে উচ্চ শিক্ষিত,বিলেত ফেরত ।সবই ঠিক আছে ।শুধু বিয়ের পর আমার বোনকে দেখে মনে হত আমরা তাকে জাহান্নাম এর আগুনে ফেলে দিয়েছি ।শুধু আব্বার মান সম্মানের কথা ভেবে নীরবে সব কিছু সহ্য করত ।ভাগ্য সুপ্রসন্ন ছিল ওর ,বেশিদিন আর জাহান্নামের আগুন সহ্য করতে হয়নি ।
এই সময় ঘড়ির দিকে তাকালাম ,দেখলাম ভোর হতে আর বেশি বাকি নেই ।একটা সিগারেট ধরাতে ধরাতে বারান্দায় গেলাম । আজকের সকালটা কেমন যেন মনে হচ্ছে । মনে হচ্ছে আকাশটা আমার দিকে বিষণ্ণ বোধে তাকাচ্ছে ।
(সিগারেট শেষ করে আবারো লিখতে বসলাম ।লেখাটা শেষ করা জরুরি ।)

[এরপর যা যা ঘটে তাই ঘটতে লাগল ।সারা দিন কেটে গেলেও দরজা খুলেনি তাই রোহানের রুমের দরজা ভাঙ্গা হয় ,ডক্টর ডাকা হয় কিন্তু এসব কিছুই নিথর রোহানের সেই ট্রেড মার্ক হাসিকে একটুও বিচলিত করতে পারেনি ।চিঠিতে আমার নাম লেখা ছিল বলে আন্টি আমাকে তা পড়তে দিয়েছিলেন ]
বিঃদ্রঃ রোহানের কবরে পরপর তিনদিন একটি করে সাদা গোলাপ পাওয়া গিয়েছিল ।চাইলে হয়ত মানুষটি কে খুঁজে বের করা যেত । শুধু জানি অস্তিত্বশীল কোন কিছুই আর রোহানের কাছে পৌঁছাবে না তাই বিষয়টি অমীমাংসিত রয়ে যায় ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×