কল্পনা রাজ্যের চিঠি
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয়তমেষু,
তুমি কেমন আছো আমি জানি না। আর জানতেও ইচ্ছে করছে না। ইদানীং জানাজানির আগ্রহটা হারিয়ে ফেলেছি। চিঠির নিয়মমতো প্রথম অংশে সামাজিক সৌজন্য থাকতে হয় বলে লেখা। আমার তৃষ্ণার্থ চোখ তোমাকে দেখতে চায়। জানি আর দেখা হবে না। তবুও নিজের মনকে বুঝাতে পারি না। আমার মন এখন বেশিরভাগ সময়ই থাকে কল্পনা রাজ্যে। যে রাজ্যের হারিয়ে যাওয়া রানী তুমি। মাঝেমধ্যে এই কল্পনা রাজ্যকেই বাস্তবের চেয়েও সত্য বলে মনে হয়। একথা সত্য যে, ৮২৫০ কিলোমিটার দূরে থেকে আর যা ই হোক ভালবাসা বাসি হয় না। ভালবাসতে হয় কাছে থেকে। গল্প উপন্যাস হলে ছিল ভিন্ন কথা। বাস্তবতা সম্পূর্ণ আলাদা। তবুও কেন জানি মনে হচ্ছে আমার ভালবাসা সীমানা দূরত্ব এসবের ঊর্ধ্বে। যত দূরেই থাকো না কেন আমি তোমাকে ভালবেসে যাব। বলেছিলে কোন এক পূর্ণিমায় তুমি আসবে। তাই গত পূর্ণিমায় সবাই যখন সুপারমুন দেখতে ব্যস্ত, আমার আকাশে আমি তখন খোজছিলাম তোমাকে। তোমায় দেখতে পাবো এই আনন্দে সারা রাত আমার বিন্দুমাত্র ঘুম হয় নি। রানীবিহীন রাজ্য সূর্যবিহীন পৃথিবীর সমান। আমার মতো অভাজন তোমাকে কি দিতে পারে? আমি দিলাম "কল্পনা রাজ্য।" তুমি নিজের ইচ্ছেমত এর শাসন করতে পারো।
ইতি,
নিরব ফাইজুল
রাজা, কল্পনা রাজ্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫...
...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনাশুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন