
রোজ তোমাদের শহরে আমি জাগে থাকি
ভোরের পায়ে সবার আগে পরিয়ে দিতে নূপুর।
সুর্য উঠার আগেই আমি জাগিয়ে দেই
নিয়ে আসি ঊষার আলোয় ভোর।
আলোর মিছিলে যদি আঁধারই থাকে এই কি আমারই দোষ
কবে ভাঙবে ঘুম, আসবে তোমাদের হুশ।
যখন আমি থাকবো না তোমাদের এই শহর আঁধারে যাবে ডুবে
জানি তখন ঠিকই আমায় খুঁজবে তোমরা শুধুই খুঁজবে।
আলোর আড়ালে আঁধারের খেলা, সেই আদি কাল ধরে
জানি না কেন ফের মানুষ যাচ্ছে আদি কালে ফিরে,
সামনে ঊষার আলো, জানি যদিও আছে কিছুটা কালো
তবু কেন বারংবার দূরে সরে যায় সব গুলো ভাল।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




