এক ছিল দেশ, সেই দেশের নাম অঙ্ক-রাজ্য! সেই দেশের প্রধান সদস্য ১০ জন। ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ এবং ০। তাদের কাজ সংখ্যা তৈরি করা। তাদের প্রতিবেশি রাজ্য প্রতিক রাজ্য। সেই রাজ্যের সদস্য +,-,*, / ইত্যাদি! অঙ্ক রাজ্য এবং প্রতিক রাজ্যের সদস্যা রা মিলে দিনরাত অনবরত কাজ করে যাচ্ছে গনিতের দুনিয়ায়!
অঙ্ক রাজ্যের সবচেয়ে বড় সদস্য ৯! সে একদিন কাজ করতে করতে দেখলো তার কিছু বৈশিষ্ট্য অন্যদের চেয়ে ভিন্ন!
সে যদি কারো সাথে গুন হতে যায় তাহলে ঐ গুনফলের সমষ্টিগত যোগফল হয় ৯! যেমনঃ ৯*১৫=১৩৫(১+৩+৫=৯)। ৯*৮=৭২(৭+২=৯)। ৯*১০০=৯০০(৯+০+০=৯)!
আবার সে যদি কারো সাথে যোগ হয় তাহলে ঐ যোগফলের সমষ্টিগত যোগফল হয় ঐ সংখ্যাটি! যেমনঃ ৯+৬=১৫(১+৫=৬)। ৯+১৬=২৫(২্+৫=৭), { এখানে উল্লেখ্য ১৬ এর সমষ্টিগত যোগফল (১+৬=৭) }। ৯+১০০=১০৯{১+০+৯=১০(১+০=১)}, [এখানে উল্লেখ্য ১০০ এর সমষ্টিগত যোগফল ১+০+০=১]
৯ এর মত অঙ্ক রাজ্যের অনেকেই নিজের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে উজ্জ্বল
এবার আসুন ৯-এর আরেকটু মজা দেখি! ১৯৭১ সালে স্বাধীনতা বিধায়, বাংলাদেশের জন্মের সমষ্টিগত হিসাব করলে দাঁড়ায় ৯, {১+৯+৭+১=১৮(১+৮=৯)] আসছে বছর ২০১৬! এর ভর ও ৯ , {২+০+১+৬=৯}!
আমরা আশা রাখি আগামি বছর বাংলাদেশের জন্য বয়ে আনবে অনাবিল শান্তি এবং সমৃদ্ধি
সবাইকে ফজলুভাই এর পক্ষ থেকে ৯ এর শুভ নববর্ষ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





