কোন একটা প্রাইমারি স্কুল, তার বেশিরভাগ শিক্ষার্থী গতকাল প্রকাশিত পিইসি পরিক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে! চলছে উচ্ছাস,আনন্দ! এর মাঝে কোন এক কোনায় এক শিশু কাদছে, বয়স ১০ হয় নাই! তার মা সমানে বকতেসে! আশেপাশে বাসার আরো ৩ জন পরিক্ষা দিয়েছিল, তারা সবাই গোল্ডেন। এই ছেলেটা শুধু পায় নাই!!!! ছেলেটার বয়স মাত্র ১০ এর কম। ও হয়ত সামনে আরো ভাল ফলাফল করতো! কিন্তু এই ছোট মনে এত বড় ধাক্কা কিভাবে সামাল দিবে ছেলেটা? ১০ বছর, খেলাধুলার সময়, ঘুড়ে বেরানোর সময়! ঘুরার ফাকে পড়ালেখা করা এই বয়সের ব্যাপার। এই বয়সে এত বড় বোঝা টা পোলাপানের উপর চাপাইয়া দেয়ার কি খুব দরকার?
জেএসসি লেভেল পর্যন্ত আসার আগে কিছুটা হলেও পরিপক্বতা আসে। কিন্তু তা বোর্ড পরিক্ষার মত চাপ নেয়ার জন্য যথেষ্ট না! আর রেজাল্ট খারাপ হলে তো কথাই নাই........ আর আমাদের দেশে ভাল রেজাল্ট এর পেছনে পরিশ্রম এর চেয়ে বেশি কাজ করে ভাগ্য, কারন খাতা কিভাবে দেখা হয় তা তো আমাদের দেশে গল্পের মত! যারা খাতা দেখেন তারা এই গল্প করেন সবচেয়ে মজা নিয়ে
এবার আসুন রেজাল্ট এর দিকে! সব মিলিয়ে কয়জন বাচ্চা ক্লাস ৫ আর ৮ মিলিয়ে এ+ পায়? লাখ এর কম! আর পরিক্ষা দেয় খুব সম্ভবত ৩০ লাখ এর অধিক! ক্লাস ৮ এর টা বাদ দিলাম, ক্লাস ৫ এর বাচ্চাগুলা দেখবে যে তার রেজাল্ট খারাপ আর যাদের সাথে খেলে তাদের রেজাল্ট ভাল, তার সাথে ভাল রেজাল্ট করা বাচ্চাদের মা খেলতে দিবে না, ক্লাসে ম্যাডাম দাড়া করাবে কারা গোল্ডেন পেয়েছে; কিন্তু সে দাড়াতে পারবে না! এই চাপগুলো কি করে একটা দশ বছরের বাচ্চা নিবে??
নতুন বছরে একটা চাওয়া, বাচ্চাগুলাকে একটু নিজের মত করে বড় হতে দেয়া হোউক! এমনি আমাদের দেশে মানুষ মানুষ কে ছোট করতে পছন্দ করে। আর না হয় প্রতিবেশিদের সুযোগ না দেয়া হল বাচ্চাগুলা আর তার মা-বাবা কে ছোট করার
আমার কথা শোনার কেউ নাই! কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি একটা বাচ্চা দাড়াইয়া দাড়াইয়া কাদতেসে, জিজ্ঞেশ করলাম পরে বললো ভাইয়া আমি গোল্ডেন পাই নাই! এই বয়সে বাচ্চা রা কাদবে খেলায় মারামারি করে, খেলায় না নেয়ার জন্য, সাইকেল থেকে পড়ে গিয়ে..... রেজাল্ট খারাপ করার জন্য না.........
ফজলুভাই এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




