somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জয় B-))

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেস্ট ক্রিকেটে আমরা নবীনতম সদস্য! কিন্তু টেস্টে এখনো আমরা সেই অর্থে শক্তিশালী হয়ে উঠতে পারিনি! কিন্তু ওয়ানডে ক্রিকেটে আমরা বর্তমান বিশ্বে অন্যতম প্রভাবশালী দল!
এযাবৎকালে বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য জয় হাইলাইটস সহ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে ফজলুভাই :)

১০. বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০

২০১২ সালের এই টি-২০ জয়টার কথা কেউ ভুলে যাবার কথা না! একসময় ধুকতে থাকা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ের বন্দরে নিয়ে এসেছিলেন মুশফিকুর রহিম। এই ম্যাচটা যতটা না জয়ের দিক থেকে গুরুত্বপূর্ন, তার থেকে বেশি আকর্ষনীয় ছিল মুশফিকুর রহিমের সেই বিশাল বিশাল ছক্কা গুলো! অল-রাউন্ডারে ঠাসা ওয়েস্ট ইন্ডিজ, সেইসাথে বিশাল বিশাল দেহী ফাস্ট বোলার গুলো কে একটার পর একটা ছক্কা যেভাবে পিটিয়েছিলেন, তা মনে রাখার মতই। আমার এখনো রভি রামপাল এর চেহারা টা মনে পরে !:#P



০৯. বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; ২০০৯

চার্লস কভেন্ট্রি'র রেকর্ড ভাঙ্গা ১৯৪ এর বদলায় তামিমের ১৫৪ রানের ইনিংস টার কথা বলছি!
২০০৯ সালের কথা, বুলাওয়ে তে চতুর্থ ওয়ানডে তে চার্লস কভেন্ট্রি'র করা ১৯৪ রানের উপর ভর করে জিম্বাবুয়ে ৩১২ রানের ভিত পায়। এর আগে বাংলাদেশ কখনই তিনশ' রান তাড়া করে জয় পায়নি। কিন্তু ইতিহাস টা সেদিনই বদলে দেন তামিম ইকবাল। ১৩৮ বলে রান করেন ১৫৪, ৬টি ছক্কা পিটিয়ে দলকে জয়ের কাছাকাছি এনে পরেই মাঠ ছারেন। আমি এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছি কারন এর পর থেকেই বাংলাদেশি খেলোয়ারদের মনোবল চাঙ্গা হতে শুরু করে, তারা বড় সংগ্রহ দেখে হাল ছাড়ার মানসিকতা থেকে বেড়িয়ে আসতে শুরু করে :)




০৮. বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড; ২০১০

সিরিজের শেষ ওয়ানডে, বাংলাদেশ ৩-০ তে এগিয়ে। শেষ ওভারে ৮ রান দরকার। বোলিং এ রুবেল, ব্যাটিং এ কাইল মিলস। প্রথম বলেই চার! ৫ বলে দরকার ৪ রান, কিন্তু উইকেট একটাই। পরের বল ডট। পরের বলে??
ঐ যে রুবেলের সেই ইয়র্কার এর কথা বলতেসি, যেটার মাধ্যমে নিউজিল্যান্ড কে হোয়াইটওয়াশ করসিলাম ;) এই ম্যাচ টা আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ন ম্যাচ। অনেক বিশেষজ্ঞ বলেন এটা আমাদের ক্রিকেটের টার্নিং পয়েন্ট ও নাকি ছিল! এই সিরিজে হোয়াইট ওয়াশ টা করেই নিজের দেশে বিশ্বকাপে যায় বাংলাদেশ বুকের পাটা বড় করে B-))



০৭. বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা; ২০১২ এশিয়া কাপ

এই ম্যাচ টা নিঃসন্দেহে আমাদের জন্য স্বপ্নের ম্যাচ ছিল। এই ম্যাচ জয়ের মাধ্যমেই আমরা এশিয়া কাপের ফাইনালের দ্বারে পৌছে যাই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নাসির এর সেই চারটি এবং পরে ড্রেসিং রুম থেকে সকলের দৌর টা এখনো চোখে ভাসে।



০৬. বাংলাদেশের প্রথম টেস্ট জয়

টেস্ট ক্রিকেট কে ধরে নেয়া হয় ক্রিড়া বিশ্বের সবচেয়ে অভিজাত ক্যাটাগরি হিসেবে! এই টেস্ট স্ট্যাটাস ছিল আমাদের জন্য সবচেয়ে সম্মানের। কিন্তু প্রথম টেস্ট জয় পেতে পেতে কিছুটা সময় লেগে যায়। কিন্তু এই জয় বাংলাদেশের পুরো দেশের মানুষ কে আনন্দে ভাসিয়েছিল। দেশের ক্রিকেট কে এগিয়ে নেয়ার পেছনে এই জয়ের অবদান অনেক।



০৫. বাংলাদেশ বনাম ভারত; ২০০৭ বিশ্বকাপ



একরকম বলে কয়েই তো হারাইসিলাম ভারত কে সেবার ;) এ আর বেশি কি?
কিন্তু এই ম্যচ টা না জিততে পারলে আমরা সুপার এইট খেলতে পারতাম না। এছাড়াও তিন তরুন তামিম,সাকিব এবং মুশফিক এর জন্য তাদের জাত সম্বন্ধে মানুষ কে ধারনা দেয়ার জন্যেও এই ম্যাচ গুরুত্বপূর্ন! তামিমের সেই বিশাল বিশাল ছক্কা গুলোও যথেষ্ট আকর্ষনীয় ছিল বটে ।

০৪. বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ; ২০০৭ টি-২০ বিশ্বকাপ

আশরাফুলের ২৭ বলে করা সেই ৬১ রানের কোন তুলনা আমি এযাবৎকালে পাই নাই! দুর্ভাগ্য হইল এই লোক টারে এখন দেখি না :( আল্লাহ তাকে আবার মাঠে ফেরার তৌফিক দিক :)
এই ম্যাচ টা ছিল টি-২০ বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের প্রথম ম্যাচ! বাংলাদেশ কে টি-২০ ফরম্যাটে ধরা হচ্ছিল সবচেয়ে কঠিন দল। শুরুটাও হইয়েছিল সেই মতেই। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ কে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডের টিকেট পায় বাংলাদেশ। এই ম্যাচ টা তাই যথেষ্ট গুরুত্বপূর্ন আমার কাছে।



০৩. বাংলাদেশ বনাম ইংল্যান্ড; ২০১৫ বিশ্বকাপ

এই ম্যাচ জিতলে আমাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হত।
শেষ দুই ওভারে দরকার ১৬ রান, দৃশ্যপটে রুবেল হোসেন। এই স্মৃতি এখনো তাজা, তাই আর কিছু বলা লাগবে না। এই জয় টা অনেক মর্যাপূর্ন কারন এর মাধ্যমেই আমরা ভিন্ন কন্ডিশনেও আমাদের সামর্থ্যের প্রমান রেখে আসতে পেরেছি :)



০২. বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

অনেক ছোট আমি তখন, কিচ্ছু মনে নাই। খালি মনে আছে আশরাফুল এর চিল্লান, আফতেবের ভো কইরা দৌর আর ড্রেসিং রুমে সবার লাফালাফি!
এই জয় আসলেও আমাদের ক্রিকেটের জন্য সেরা কয়েকটা অর্জনের মধ্যে অন্যতম ছিল। ত্রিজাতীয় সেই সিরিজটা বাংলাদেশ খেলতে গিয়েছিল শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য, সেইসময় অস্ট্রেলিয়ায় পন্টিং,ম্যাকগ্রা, ইনল্যান্ডের ট্রেসকোথিক,জাইলস দের মত খেলোয়ারদের সাথে ছবি তুলেই আমাদের ক্রিকেটারয়া গর্বে ফুলে যেত! আর সেই সময়টায় গিলি'র অস্ট্রেলিয়া কে মাটিতে নামিয়ে আনা কি মুখের কথা ছিল নাকি? ;)



০১. বাংলাদেশ বনাম পাকিস্তান; ১৯৯৯ বিশ্বকাপ

প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নিয়েই পরাশক্তি পাকিস্তান কে কুপোকাত! মুখের কথা নাকি ভাই?
আবার তাদের সাথেই জয়, যাদের সাথে যুদ্ধ কইরা স্বাধীনতা আনসিলো পূর্বপুরুষ রা :#)
আমাদের ক্রিকেটের ভিত ঐ জয়ের উপরেই দাঁড়িয়ে আছে বলে বেশিরভাগ মানুষ মনে করেন।




( যেভাবে তালিকা করলাম পুরাটা ফজলুভাই এর নিজস্ব কল্পনা মতে। তাই কারো কোন আপত্তি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখার জন্য অনুরোধ রইল।
ফজলুভাই এর বয়স কম, অভিজ্ঞতা ও কম, যে কয়টা খেলা দেখসে আর যা ইতিহাস জানে ঐ থেকে তালিকা টা তৈরি করসে আরকি।
কোন ভূল থাকলে মাফ করে দেয়ার আহবান রইল :) )
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×