somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফজলুভাই
সে এক বিরাট ইতিহাস.....

হারিয়ে যাওয়া তারা : অলক কাপালি

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ এই কয়দিন আগে শেষ হওয়া বিপিএল এর ফাইনাল ও জিতাইসেন তিনি! ঘড়োয়া পারফর্মেন্স ও মোটামুটি। ক্ষীন হওয়া সত্ত্বেও আশা একটা ছিল, টি-২০ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড এ অন্ততঃ জায়গা পাবেন। কিন্তু পেলেন না। বয়স ৩২ হলেও, তিনি এখন হারিয়ে যাওয়া তাঁরা-ই বটে :( ]



বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট হ্যাটট্রিক ধারী ব্যাক্তি উনি! বাংলাদেশ দলের যখন একটা নাম হয়ে যাচ্ছিল এটা মুসলমানদের দল, তখনই তিনি সর্বপ্রথম হিন্দু হিসেবে টেস্ট খেলতে নামেন ২০০২ সালে। ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত মোটামুটি নিয়মিতভাবে খেলেছেনে টেস্ট দলে। ১৭ ম্যাচে সংগৃহিত রান ৫৮৪।
ওয়ানডে এর চেয়ে ধারাবাহিকভাবে রান করেছেন। ২০০২ সাল থেকে ২০০৮ পর্যন্ত ৬৫ টি ওয়ানডে খেলেছেন জাতীয় দলের জার্সি গায়ে। এসময়ে রান করেন ১১৮০। সেঞ্চুরি ছিল ১টি এবং ফিফটি ছিল ৫টি। কিন্তু কথা অন্য জায়গায়, তার ইন্ডিয়ার সাথে করা একমাত্র সেঞ্চুরি টি কে ক্রিকেট ইতিহাসের অন্যতম সম্পদ বলে থাকেন অনেকে। ক্লাসিকাল শটের মাস্টার অলক কাপালি'র শট প্ল্যা দেখেছিল ঐ ইনিংস এ পুরো বিশ্ব।



নিয়মিতভাবে রান না করতে পারলেও লোকে তাকে পছন্দ করতো শুধুমাত্র তার অসাধারন টাইমিং এবং দুর্দান্ত শট খেলার যোগ্যতা'র জন্য। টি-২০'র জন্য খুব কার্যকরী ব্যাটসম্যান বলা হচ্ছিল তাকে। কিন্তু ৭টি আন্তর্জাতিক টি২০ তে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ২০০৮ সালে নেমে আসে দেশের ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ। অন্যান্য দের সাথে অবসর নেন অলক কাপালি, লক্ষ্য আইসিএল খেলতে যাওয়া। সেখানে গিয়ে নাম কুড়িয়েছেন বেশ, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভাল ব্যাটিং করেন তিনি।



টাকার কাছে দেশের প্রতিনিধিত্ব বিক্রি করলেও দেশ তাকে আবার ফিরে আসার সুযোগ দেয়। ২০১১ সালে দলে আবার খেলার সুযোগ পান। সে বছর ৪টি ওয়ানডে খেলেন। পারফর্মেন্স আশানরুপ না হওয়ায় বাদ পরেন, এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার।
২০১২ বিপিএল এ সিলেট রয়ালস এবং পরেরবার ছিলেন বরিশাল বার্নার্স এ।



সর্বশেষ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ানস এ ছিলেন এ ক্রিকেটার। ফাইনাল অসাধারন দৃঢ়তায় দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন। মানুষের আবার মনে পরে যায় অলক কাপালি কে!! সিলেট ডিভিশনের হয়ে ঘড়োয়া ক্রিকেটে খেলেছেন, বর্তমানে খেলছেন ইস্ট জোন এর হয়ে। সর্বশেষ ও ১২ই জানুয়ারি তে সেঞ্চুরি করেন সেন্ট্রাল জোন এর বিরুদ্ধে। তাই এতে বুঝা যায় অলক কাপালি শেষ হয়ে যাননি।
তাকে আবারো জাতীয় দলে দেখবো এই প্রত্যাশা করি :)


সৈয়দ রাসেল
আফতাব আহমেদ
এনামুল হক জুনিয়র
নাজমুল হোসেন
শাহরিয়ার নাফিস
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×