
সকালে তোমার সুর শুনেই দেখতাম সূর্যের মৃদু কিরণ, আবার রোদ্দুর তে তোমার কথা ভেবে বেঢপ মনকে নূতন করে তাজা করতাম।
এখন এ আলোতে কেনই বা তোমার স্মৃতিচারণ করি, আবার আঁধারে স্মৃতিকথা বারবার কেন সদয় হয়! এই আলো-আধারের মিলনোৎসবে জমেছে মনে বিষাদের খেলা। অন্যরা সব ধুলোয় ধূসররূপ ধারণ করলেও স্মৃতিপটে শুধু তুমিই কেন নাড়া দাও! অন্যসব কি বিষাদী ছিল না, শুধু তুমিই কি বিষাদিনী হয়ে সব সদয় করতেছ!
তুমি চলে গিয়েছ কিন্তু কি মায়াজাল দেখিয়ে আমায় স্মৃতিতাড়িত কর! তুমি কি এখনও ভাবো আমায়, যেমনি করে প্রতিটি লগ্নে, প্রতিক্ষণে তোমায় ভাবি আমি! চেনা সুরে স্বনিত হয়ে রোমাঁচিত না হয়ে কেন এখন তিমিরাচ্ছন্নকে বরণ করতে হয়!
তোমার কি মনে পড়ে উড়ুউড়ু মানসে কথায় কথায় আহ্লাদী আবদারে আমায় অনুরঁজিত করতে। ক্লাসে পড়ায় মন না দিয়ে আমাকেই মনস্থির করতে, কথা বলার জন্য আকুলিবিকুলি করতে। ক্লাসশেষের ঘণ্টাধ্বনিতে বাইরে বেড়িয়েই উতরোল ভাসাভাসা কণ্ঠে কথা বলতে। আর সেই তুমিই আমার ভাবনাগুলোকে বিদায় দিয়ে শূন্যতরীতে ভাসিয়ে দিলে। একটিবারের জন্যও কি আমার কষ্ট বোঝ না! আগেরমত আমায় ভেবে বিচলিত হও না!
ইচ্ছেজাগানিয়া মনে এখন প্রশ্নজাগে আর কতটা কষ্ট দিলে তুমি স্বস্তি পাবে!
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



