
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগের অভিযানে ৫১৪৫ টি মামলা ও ৪,৭৬,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৬০ টি গাড়ি ডাম্পিং ও ৩৬৬ টি গাড়ি রেকারও করা হয়।
গত ১৯ আগস্ট(শুক্রবার) ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
ট্রাফিক সূত্রে জানা যায়, হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার কারণে এসব মামলা করা হয়।
আশাকরি ট্রাফিক আইন ও নিয়ম-শৃঙ্খলা বাস্তবায়নে তাদের কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবি রাখবে।
সূত্রঃ ডিএমপি নিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

