
ছবিঃ ইন্টারনেট।
১) পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ।
২) বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না।
৩) সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা, সাড়ে একটার পর সাড়ে দুইটা।
৪) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে, দুইটা খাইলে আর ওঠে না।
৫) কোন ফলের বিচি খেয়ে ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।
৬) সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
৭) টিভির পেছনে উকি দিলে ভেতরে মানুষ দেখা যাবে।
৮) যে যত ভালো ছাত্র তার রোল তত কম আর যত খারাপ তত বেশি...
এইটা কেমন সিস্টেম?
৯) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে? নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে থাকে, হুট করে উপরেরটা খুলে ফেলে দেয় কোনো সময় ।
১০) এক গালে থাপ্পর দিলে অন্য গালেও দিতে হবে নাইলে বিয়ে হবে না!
বিঃ দ্রঃ আরো কোন আইডিয়া থাকলে শেয়ার করুন, মনে করার চেষ্টা করি।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




