somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মার্কো পোলো
সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

জেনে নিন - বিশ্বের অদ্ভুত ও হাস্যকর কিছু আইন :) :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হংকং এ আইন আছে যেখানে একজন স্ত্রী তার স্বামীকে খুন করতে পারে যদি সে কোন প্রতারণা খুঁজে পায়। তবে শর্ত হচ্ছে, স্ত্রীকে অবশ্যই খালি হাতে খুন করতে হবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টার পর জনসম্মুখে বাতকর্ম (পাদ দেওয়া) নিষিদ্ধ। প্রাকৃতিক কাজেও নিষেধাজ্ঞা! :)

সুইডেনের এক আইন অনুযায়ী রাত ১০ টার পর টয়লেটে ফ্ল্যাশ করা নিষিদ্ধ। ঘ্রাণশক্তি/বায়ু দূষণের তুলনায় সুইডেন সরকার মনে করে শব্দদূষণ আরো গুরুত্বপূর্ণ সমস্যা। তাই যদি আপনি রাত ১০ টার পর টয়লেটে ফ্ল্যাশ করেন তাহলে আপনি আইন লঙ্ঘন করবেন এবং যথাযথ শাস্তি ভোগ করতে হবে আপনাকে!

২০০৮ সালে ব্রিটেনের ইউকে টিভি তাদের দেশের সবচেয়ে হাস্যকর দশটি আইনের বিষয় নিয়ে একটি জনজরিপ করেছিল। এই হাস্যকর আইনের তালিকার প্রথম স্থানে যে আইনটি রয়েছে, সেটি হলো- পার্লামেন্ট ভবনে মৃত্যুবরণ করা আইনত নিষিদ্ধ। :(

ব্রুনেইতে যদি আপনি কোনো প্রকাশ্য স্থানে কাঁঠাল খাওয়া শুরু করেন তাহলে আপনি শাস্তিযোগ্য অপরাধ করবেন। বাসে, সাবওয়েতে, হোটেলে এবং বিমানবন্দরে কাঁঠাল খেতে নিষিদ্ধ করেছে ব্রুনেই সরকার।

আপনি কি চুইংগাম চিবুতে পছন্দ করেন? যদি এরকম অভ্যাস থেকে থাকে তাহলে সিঙ্গাপুরে গেলে আপনি বিপদে পড়তে পারেন। দেশটিতে প্রকাশ্যে চুইংগাম খেলে আপনাকে পুলিশ পাকড়াও করতে পারে। ১৯৯২ সাল থেকে সিঙ্গাপুরে প্রকাশ্যে চুইংগাম খাওয়া নিষিদ্ধ করা হয়।

সৌদি আরবে নারীদের ড্রাইভিং করা আইনত নিষিদ্ধ। এমনকি তাদের ভোটাধিকারের কোন অধিকার নেই।

সৌদি আরবে বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। ২০০৮ সালে সৌদি আরবের কোর্ট একজন ৮ বছর বালিকার ডিভোর্স চাওয়া নাকচ করে, যার বিয়ে হয়েছিল ৫৮ বছরের এক পুরুষের সাথে।

বিশ্বে দুইটি রাষ্ট্র আছে যেখানে ডিভোর্স অবৈধ, একটি ফিলিপাইন ও অন্যটি ভ্যাটিকান।

যুক্তরাষ্ট্রের ওয়া স্টেটে একজন গোঁফযুক্ত পুরুষ কর্তৃক জনসম্মুখে কোন নারীকে কিস করা আইনত নিষিদ্ধ।

ভারতের কিছু অঞ্চলে ঋণী ব্যক্তি তার স্ত্রীকে অর্পণ করতে পারে, যতক্ষণ না ঋণ শোধ না করা হয়।

স্যামোয়াতে কোন পুরুষের তার স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া আইনত অবৈধ। আপনিই বলুন, তারিখ মনে রাখা কি সহজসাধ্য ব্যাপার!

হনলুলু, হাওয়াই এ সন্ধ্যার পর (সূর্যাস্ত) উচ্চস্বরে গান গাওয়া আইনত নিষিদ্ধ।

কলোরাডোতে আপনি বেড়াতে গেলে বৃষ্টির দিনে রোমাঞ্চিত হয়ে বৃষ্টির পানি সংগ্রহ করতে পারবেন না। এখানে বৃষ্টির পানি সংগ্রহ করা আইনত নিষিদ্ধ। এমনকি কৃষক ও জমির মালিকদেরও শাস্তির সম্মুখীন হতে হয়।

সবশেষে পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)

সূত্র: ওয়েবসাইট।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×