somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মার্কো পোলো
সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

পারিবারিক বিচ্ছেদগুলোর জন্য কারা বেশি দায়ী?

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি কিছুদিন আগে থানায় গিয়েছিলাম একটি GD করার জন্য। সেখানে আমি ডিউটি অফিসারের সাথে আমার সমস্যাটি নিয়ে আলোচনা করার এক মুহূর্তে দেখলাম হিজাব পরা একটি সুন্দরি মেয়ে সাথে একজন সুদর্শন পুরুষ ঢুকল সেই রুমে।

-ডিউটি অফিসার মেয়েটিকে জিজ্ঞাসা করল আপনাদের সমস্যাটি কি?
-মেয়েটি বললো গত কয়েক মাস যাবত আমার স্বামীর সাথে আমার বনা-বনতি হচ্ছে না। আমার মনে হয় ও অন্য কোন মেয়ের প্রতি আসক্ত। এছাড়া ও ইদানীং আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করছে । আমার কেন জানি মনে হয় ও নেশাও করে, ও কেমন জানি বদলে গেছে আমাকে একদম সহ্য করতে পারেনা।

-মেয়েটির সব কথা শুনে পুলিশ অফিসার বললো, তো আমাদের কাছে এসেছেন কেন?
-মেয়েটি বললো, আমি আমার স্বামীর বিরুদ্ধে একটি GD করতে চাই। একই সাথে আপনি আমার স্বামীকে ফোন করে ভালোমত হুমকি দিয়ে দেন যেন সে আর আমার সাথে খারাপ ব্যবহার না করে ।

-পুলিশ অফিসার বললো, দেখুন আপনাদের এই পারিবারিক সমস্যার জন্য প্রথমে আপনারা পারিবারিকভাবে মুরুব্বিদের মাধ্যমে আলোচনা করুন। তাছাড়া পারিবারিক টুকটাক সমস্যার জন্য থানায় আসতে হয় না, এতে আপনার সংসারের অশান্তি আরো বাড়বে। জীবন মানেই একজন অন্যজনকে একটু ছাড় দেওয়া একটু সময় দেওয়া, দেখবেন কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে।

-তখন মেয়ের সাথে আসা পাশের সুদর্শন ছেলেটি বললো, “আরে ওর স্বামী অনেক খারাপ, সবসময় ওকে সন্দেহ করে আর গালমন্দ করে ......... ” আপনি প্লিজ একটা কিছু করেন।

-এমন সময় পুলিশ অফিসার ছেলেটিকে জিজ্ঞাসা করল, আপনি এই মেয়ের কি হন?

-ছেলেটি বললো, আমি ওর অফিসের কলিগ।

-তখন পুলিশ অফিসার একটু হেসে বললো, ও তাই! তো আপনি উনাদের ফ্যমিলির বিষয়ে এতো আগ্রহী কেন জানতে পারি?

-ছেলেটি বললো, ও আমার খুব ভালো একজন বন্ধু ও সহকর্মী এই জন্য।

সেখানে আরো অনেক কথা হল। এরপর পুলিশ বাধ্য হয়ে মেয়েটির GD গ্রহণ করল। এর পর মেয়েটি ও তার প্রিয় কলিগ থানা থেকে চলে গেল।

শেষে পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে বললো, “আমি আমার চাকরীর জীবনে একটি বিষয় দেখেছি, যদি কারো স্ত্রী চাকরী করে অথবা স্বামীর থেকে বেশি উপার্জন করে তাহলে উক্ত ফ্যমিলিগুলো খুব একটা টিকতে পারে না, কারণ কি জানেন?
কারণ হলো এই মেয়েটির যে সমস্যা তা সমাধান করা উচিত ছিল ওনাদের পরিবারের মুরুব্বীদের মাধ্যমে। আর এখন তা না হয়ে এই ধরনের সুবিধাবাধি কলিগদের কুপরামর্শের জন্য মেয়েরা পারিবারিক সামান্য সমস্যা নিয়েও চলে আসে থানাতে !!!!

আর একবার যদি কোন পারিবারিক বিষয় থানা পর্যন্ত আসে সে পরিবার টিকা খুব মুশকিল হয়ে যায়। আমাদের সমাজে মেয়েরা সবাই খারাপ না, খারাপ হল এদের পাশে থাকা কিছু সুবিধাবাদী মানুষ। যারা নিজেদের সুবিধা আদায় করার জন্য একটি পরিবার নষ্ট করে দিতেও দ্বিধা বোধ করে না।

আমি অফিসারের কথা শুনে মুগ্ধ হলাম। তখন আমি মনে মনে ভাবলাম আমাদের পরিবারগুলোকে রক্ষা করতে হলে প্রথমে আমাদের একটি শক্তিশালী পরকীয়া প্রেম বিরোধী আইন প্রণয়ন করা উচিত অন্যথায় আমরা রেখে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়ংকর পৃথিবী।

,,,, উভয় পক্ষের শাস্তির বিধান রেখে পরকীয়া প্রেম বিরোধী কার্যকর আইন তৈরির প্রয়োজন আছে কিনা এইদেশে? কি বলেন আপনারা??

লিখেছেনঃ শাওন তালুকদার।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×