
আজ জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয়, যা ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে কার্যকর হয়।
চলুন জেনে নিই সংবিধান সম্পর্কে কিছু তথ্যঃ
১. বাংলাদেশের সংবিধান প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় ২৩ মার্চ, ১৯৭২।
২. বাংলাদেশের সংবিধান উত্থাপিত হয় ১২ অক্টোবর, ১৯৭২।
৩. গণপরিষদে সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২।
৪. বাংলাদেশের সংবিধান বলবৎ হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২।
৫. সংবিধান প্রনয়ণ কমিটির সদস্য ছিলেন ৩৪ জন।
৬. সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন ডঃ কামাল হোসেন।
৭. সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বেগম।
৮. বাংলাদেশ সংবিধানের ২টি পাঠ রয়েছে, বাংলা ও ইংরেজি।
৯. প্রস্তাবনা দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও ৪টি তফসিল দিয়ে শেষ হয়েছে।
১০. ২০১৩ সাল পযর্ন্ত সংবিধানের ১৫টি সংশোধন হয়েছে। ২০১৪ সালে ১৬তম সংশোধন করা হয়, কিন্তু হাইকোর্ট বিভাগ ১৬ তম সংশোধনী অবৈধ বলে রায় দেয়।

১১. বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক আবদুর রউফ।
১২. অঙ্গসজ্জা করেছেন শিল্পী হাশেম খান।
১৩. তত্ত্ববধানকারী শিল্পাচার্য জয়নুল আবেদীন।
১৪. চামড়ার কাজ করেছিলেন সৈয়দ শাহ্ আবু শফি।
১৫. মুদ্রণঃ বাংলাদেশ সরকারী মুদ্রাণালয়।
১৬. পৃষ্ঠা সংখ্যাঃ ১০৯১৭, অঙ্কনঃ - জুনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী।
-সমুন্নত থাকুক সংবিধানের মযার্দা। চলুক দেশ সংবিধান মত। শক্তিশালী করা হউক সংবিধান সংশোধনের পদ্ধতি, প্রয়োগ হউক সর্বত্র, বন্ধ হউক ভিন্ন কোন প্রয়োজনে সংশোধনী।
(ছবিঃ ইন্টারনেট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

